বিজ্ঞান থেকে mcq প্রশ্ন উত্তর

1st August 2023 8:57 pm পড়াশুনা ও পরীক্ষা প্রস্তুতি
বিজ্ঞান থেকে mcq প্রশ্ন উত্তর


১. নিম্নের কোনটি উদ্ভিদ কোষ গঠনে একটি অপরিহার্য শর্করা?

(a) সুক্রোজ 

 (b) স্টার্চ 

 (c) সেলুলোজ ✓✓

(d) কাইটিন

Note: সেলুলোজের গঠনগত একক হল গ্লুকোজ।

 

২. প্রাণীদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ কোনটি?

 (a) স্নায়ুকোষ ✓✓

 (b) পেশীকোষ 

 (c) লসিকাকোষ 

(d) হেপাটোসাইট (লিভার কোষ)

Note: প্রাণীদেহের দীর্ঘতম কোশটি হল স্নায়ুকোষ। এর দৈর্ঘ্য প্রায় 1 মিটার। মানবদেহের বৃহত্তম কোষ হল ডিম্বাণু এবং ক্ষুদ্রতম কোষ হল লঘু মস্তিষ্কের গ্র্যামিউলকোষ।

 

৩. নিম্নের কোনটি একটি পরিবর্তিত মৃদগত কান্ডের উদাহরণ?

 (a) আলু ✓✓

 (b) গাজর 

 (c) চিনাবাদাম 

 (d) শালগম

Note: আলু হল পরিবর্তিত মৃদগত কান্ড। গাজর ও শালগম হল পরিবর্তিত মৃদগত মূল। চিনাবাদাম হল একটি মৃদগত ফল।

 

৪. পিচারপ্ল্যান্ট কী?

 (a) অ্যাকটিনোমরফিক 

 (b) হেটারোট্রপিক 

 (c) ভাইরাস সংক্রামিত কোশ 

 (d) পতঙ্গভূক উদ্ভিদ ✓✓

Note: পিচারপ্ল্যান্ট হল পতঙ্গভূক বা কলসপত্রী উদ্ভিদ। এরা দেহে নাইট্রোজেনঘটিত প্রোটিন খাদ্যের জন্য পতঙ্গদের ভক্ষণ করে পতঙ্গদের দেহ থেকে পুষ্টি রস শোষণ করে পুষ্টি সম্পন্ন করে।

 

৫. কুইনাইন উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়?

 (a) পাতা 

(b) কান্ডের ছাল ✓✓

 (c) শিকড় 

 (d) ফুলের কুঁড়ি

Note: সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। বর্তমানে কুইনাইন পরীক্ষাগারেও প্রস্তুত করা সম্ভব হচ্ছে। ম্যালেরিয়া রোগের প্রথম কার্যকরী ঔষধ ছিল কুইনাইন।

 

৬. নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে?

(a) মটরশুঁটি ✓✓

 (b) সূর্যমুখী 

 (c) জোয়ার 

 (d) গম

Note: মটর গাছের মূলে বসবাসকারী উপকারী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। মটর গাছের বিজ্ঞানসম্মত নাম পাইসাম স্যাটিভাম।

 

৭. পরিবেশ সংক্রান্ত বিদ্যাকে কী বলে?

 (a) পোমোলজি 

 (b) এন্টোমোলজি 

 (c) ইকোলজি ✓✓

 (d) অঙ্কোলজি

Note: পরিবেশ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ইকোলজি। ফল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পোমোলজি। পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এন্টোমোলজি। ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অঙ্কোলজি।

 

৮. নিম্নের কোন প্রাণীটির বিজ্ঞানসম্মত নাম হল ইকুয়াস ক্যাবেলাস?

 (a) গরু 

 (b) ঘোড়া ✓✓

 (c) বিড়াল 

 (d) বাঘ

Note: ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম হল ইকুয়াস ক্যাবেলাস। গরুর বিজ্ঞানসম্মত নাম হল বস ইন্ডিকাস। বিড়ালের বিজ্ঞানসম্মত নাম হল ফেলিস ক্যাটাস। বাঘের বিজ্ঞানসম্মত নাম হল প্যানথেরা টাইগ্রিস।

 

৯. নিম্নের কোন স্তন্যপায়ী প্রাণীটি ডিম পাড়ে?

 (a) লেমুর 

 (b) একিডনা ✓✓

 (c) টেরোপাস 

 (d) টালপা

 

১০. অরনিথোলজি আলোচনা কাদের সম্পর্কে করা হয়?

 (a) মৎস্য 

 (b) স্তন্যপায়ী 

 (c) বাদুড় 

 (d) পক্ষী ✓✓

 

১১. বেমতন্তু কোথায় গঠিত হয়?

(a) টিবিউলিন ✓✓

(b) ফ্ল্যাজেলিন 

(c) লিগনিন 

(d) কাইটিন

 

১২. নিম্নের কোনটির মুখ্য উপাদান হল অ্যামাইনো অ্যাসিড?

(a) লিপিড 

(b) প্রোটিন ✓✓

(c) হরমোন 

(d) ভিটামিন

Note: প্রোটিনের গঠনগত ও কার্যগত একক হল অ্যামাইনো অ্যাসিড।

 

১৩. নিম্নলিখিত কোনটি পরিণত মানবদেহের বৃহত্তম গ্রন্থি?

(a) থাইরয়েড 

(b) থাইমাস 

(c) প্যানক্রিয়াস 

(d) লিভার ✓✓

 

১৪. যে শাখায় কলার আণুবীক্ষণিক গঠন আলোচনা করা হয় তাকে কি বলে?

(a) হিস্টোলজি ✓✓

(b) অরোলজি 

(c) সেরোমোলজি 

(d) অস্টিওলজি

 

১৫. নিয়াসিনের অভাব ঘটিত রোগটির নাম হল—

(a) স্কার্ভি 

(b) পেলেগ্রা ✓✓

(c) রিকেট 

(d) পারনিশিয়াস অ্যানিমিয়া

Note: নিয়াসিন হল ভিটামিন B3; যার অভাবে ত্বক খসখসে এবং আঁশের মতো স্ফীতি ঘটে; যাকে পেলেগ্রা বলে।

 

১৬. নিম্নের কোনটি একটি মূল বিহীন উদ্ভিদের উদাহরণ?

(a) সেরাটোফাইলাম ✓✓

 (b) পিস্টিয়া 

 (c) ইকরনিয়া 

 (d) মনোচোরিয়া

Note: পিস্টিয়া, ইকরনিয়া ও মনোচোরিয়া এদের ক্ষেত্রে স্বল্প হলেও মূল দেখা যায়।

 

১৭. নিম্নলিখিত কোনটি আদ্যপ্রাণী?

 (a) ইস্ট 

 (b) এন্টামিবা হিস্টোলাইটিকা ✓✓

 (c) পি মোজেইক 

 (d) ভ্যারিওলা

Note: এন্টামিবা হিস্টোলাইটিকা হল এককোষী প্রাণী বা আদ্যপ্রাণী। ইস্ট হল এককোষী ছত্রাক, পি মোজাইক ও ভ্যারিওলা হল একপ্রকার ভাইরাস।

 

১৮. একটি নাসারন্ধ্রযুক্ত প্রাণী হল —

 (a) কচ্ছপ 

 (b) পাইথন 

(c) তিমি ✓✓

 (d) হাঙর

 

১৯. পুং এবং স্ত্রী উভয় ধরনের ফুলের জন্ম দেয় যে বৃক্ষ তাকে কী বলে?

(a) মনোসিয়াস ✓✓

 (b) মনোসমাস 

 (c) ডিওসিয়াস 

 (d) কোনোটিই নয়

 

২০. নিম্নের কোন উৎসেচকটি লালারসে উপস্থিত?

 (a) পেপসিন 

 (b) ট্রিপসিন 

 (c) কাইমোট্রিপসিন 

 (d) টায়ালিন ✓✓

Note: কার্বহাইড্রেট পরিপাককারী উৎসেচক টায়ালিন পাওয়া যায় লালারসে। পেপসিন উৎসেচক পাওয়া যায় গ্যাস্ট্রিক রসে। ট্রিপসিন ও কাইমোট্রিপসিন উৎসেচক পাওয়া যায় অগ্ন্যাশয় রসে।

 

২১. ভিটামিন-C এর বিজ্ঞানসম্মত নাম হল—

 (a) অ্যাসিটিক অ্যাসিড 

(b) অ্যাসকরবিক অ্যাসিড ✓✓

 (c) ল্যাকটিক অ্যাসিড 

 (d) মিউরিয়েটিক অ্যাসিড

 

২২. নিম্নের কোনটি ভিটামিন-D এর অভাব ঘটিত রোগ?

 (a) রাতকানা 

 (b) রিকেটস ✓✓

 (c) স্কার্ভি 

 (d) চুলপড়া

 

২৩. নিম্নের কোন প্রাণীগোষ্ঠী সমুদ্রজলে অনুপস্থিত?

 (a) স্তন্যপায়ী 

 (b) সরীসৃপ 

 (c) উভচর ✓✓

 (d) পক্ষী

Note: উভচর প্রাণীরা সমুদ্রে অনুপস্থিত থাকে; কারণ এদের ভ্রূন লবণাক্ত জলে বেঁচে থাকতে পারে না।

 

২৪. লবঙ্গ কোন অংশ থেকে পাওয়া যায়?

 (a) পাতা 

 (b) কান্ড 

(c) ফুলের কুঁড়ি ✓✓

 (d) মূল

 

২৫. কোষ বিভাজনের কোন দশায় DNA সংশ্লেষ ঘটে?

 (a) প্রোফেজ 

 (b) অ্যানাফেজ 

 (c) টেলোফেজ 

 (d) ইন্টারফেজ ✓✓

Note: কোষ বিভাজনের বিশ্রাম দশা বা ইন্টারফেজ দশার ‘S’ দশায় DNA সংশ্লেষ ঘটে।





Others News

কারেন্ট অ্যাফেয়ার্স - ২০২৩ আগস্ট মাস

কারেন্ট অ্যাফেয়ার্স - ২০২৩ আগস্ট মাস


কারেন্ট অ্যাফেয়ারস - আগস্ট ২০২৩ 

 


 ১. বিসিসিআই এর ম্যাচগুলির জন্য 3 বছরের টাইটেল স্পন্সরশিপ পেলো কে ?


উঃ-  IDFC ফার্স্ট ব্যাংক ।

 


২. প্রতি বছর 29 শে আগস্ট,   কি দিবস পালন করা হয় ?


উঃ - জাতীয় ক্রীড়া দিবস 

 


 ৩. ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2023 এ প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতে ইতিহাস গড়লেন কে ?


ঊঃ -  নীরাজ চোপড়া 

 


৪. চাঁদে ভারতের চন্দ্রায়ন – 3 এর ল্যান্ডিং স্থানটির নাম রাখা হল কি ?


উঃ-  শিব শক্তি পয়েন্ট 

 


৫.  69 তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা কে ?


ঊঃ – আল্লু অর্জুন, 
( সেরা অভিনেত্রী – আলিয়া ভাট এবং কৃতিন শানন, ডিরেক্টর – নিখিল মহাজন এবং সেরা ফিচার ফিল্ম হল – রকেট্রি : দ্য নম্বি এফেক্ট ) ।

 

 
৬. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কলকাতায় কি ক্যাম্পেইন লঞ্চ করলেন ?


উঃ- ‘My Bengal, Addiction-Free Bengal’ ক্যাম্পেইন লঞ্চ করলেন ।

 


৭. এবার থেকে ভারত 23 শে আগস্ট কি  দিবস পালন করবে বলে ঠিক করল ? 


উঃ- জাতীয় মহাকাশ দিবস ।

 


৮. জাপানের সাথে মিলে ইসরোর চাঁদ সম্পর্কিত পরবর্তী মিশনের নাম হল কি ?

 
ঊঃ-  LUPEX.

 


৯.  চেস ওয়ার্ল্ড কাপ 2023 ট্রফি কে  জিতলেন ?


 উঃ-   ম্যাগনাস কার্লসেন । 
( ভারতের প্রজ্ঞানন্দ দ্বিতীয় স্থানে শেষ করলো ) । 

 


১০.   প্রথম আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক স্কুল চালু হল কোথায় ? 


উঃ- কেরলের তিরুবনন্তপুরমে । 

 


১১. নির্বাচন কমিশনের ‘ন্যাশনাল আইকন’ হতে চলেছেন কে ?


উঃ-  প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচীন তেন্ডুলকার 

 


১২.  ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে ফিফা মহিলা বিশ্বকাপ 2023 খেতাব জিতল কে ?


উঃ-   স্পেন ।

 


১৩. দেশ জুড়ে 2 কোটি মহিলার স্কিল ট্রেনিং প্রদান করতে ভারত সরকার কি  স্কীম লঞ্চ করল ?


উঃ- ‘লাখপতি দিদি’ 

 


১৪. পাকিস্তানের কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কে ?


উঃ- Anwarul Haq Kakar.

 


১৫. ভারতীয় গবেষণা সংস্থা ISRO খুব শীঘ্রই প্রথম সোলার মিশন কি  লঞ্চ করতে চলেছে ?


উঃ- Aditya – L1 

 


১৬. কেরল রাজ্যের নতুন নাম কি  হতে চলেছে ?


উঃ- কেরালাম 

 


১৭. বীর শহীদদের সম্মান জানাতে দেশজুড়ে কি   ক্যাম্পেইন লঞ্চ করা হল ?


উঃ- Meri Mati Mera Desh’ 

 


১৮. সাধারণ সাক্ষরতা প্রমোট করতে কেন্দ্রীয় সরকার কি মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করল ? 


উঃ- ‘ULLAS’ 

 


১৯ . লোকমান্য তিলক ন্যাশনাল আওয়ার্ড 2023 সম্মানে সম্মানিত করা হল কাকে ? 


উঃ-  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে

 


২০. দক্ষিণ আফ্রিকাতে BRICS সামিটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন কে ?


ঊঃ - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।