অজানা শিখা - সাহিত্য পত্রিকার পথ চলা শুরু

29th July 2023 7:03 pm সংবাদ
অজানা শিখা - সাহিত্য পত্রিকার পথ চলা শুরু


News: প্রকাশিত হল নতুন পত্রিকা 'অজানা শিখা'। সাহিত্য পত্রিকাটির সম্পাদক যোগেশচন্দ্র জানা। বেলদার বড়মোহনপুর ভগবতীদেবী
পিটিটিআই কলেজে সাহিত্য সভা ও পত্রিকা প্রকাশের অনুষ্ঠান হয়। সাহিত্য সভায় কলকাতা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া জেলার সাহিত্যিক ও বিভিন্ন পত্রিকার সম্পাদকেরা উপস্থিত ছিলেন। ‘অজানা শিখা'র পক্ষ থেকে পত্রিকার সম্পাদকদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠান দু'টি পর্বে হয়েছে। সাহিত্য পত্রিকা প্রকাশ, আলোচনা ও সংবর্ধনা প্রদান। পরে হয়েছে সাহিত্য বাসর। দু'টি অংশে উপস্থিত ছিলেন গবেষক শান্তিপদ নন্দ, প্রণবকুমার পট্টনায়ক, লক্ষ্মী দাস অট্ট-সহ অনেকেই। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি অরুণ ভট্টাচার্য। পত্রিকার সম্পাদক যোগেশচন্দ্র জানা জানান, পত্রিকা প্রকাশের পাশাপাশি বিভিন্ন এলাকায় লেখালেখির সঙ্গে যুক্তদের মেলবন্ধন গড়ে তুলতেই এই উদ্যোগ।

ABP





Others News

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ


 

News: পুরুলিয়ার পর এবার পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরীর নিয়োগে উঠল চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ । অনেকের কাজ করার কোন অভিজ্ঞতা লাইব্রেরীতে নেই , কিন্তু ভুয়া অভিজ্ঞতার সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে বলে অভিযোগ । এছাড়া ফল প্রকাশে ভাগ ভাগ করে নাম্বার দেওয়া হয় নি , অর্থাৎ লেখা পরীক্ষা, কম্পিউটার টেস্ট ,ইন্টারভিউ – কে কত পেয়েছে তা জানানো হয় নি আলাদা ভাবে ।এক কর্মকর্তা নিজের আত্মীয়কে অন্য জেলা থেকে ডেকে এনে এখানে চাকরি দিয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠছে ।এছাড়া সব জেলায় লাইব্রেরিয়ান নিয়োগ হলেও পশ্চিম মেদিনীপুর জেলার নিয়োগে জেলার ছেলেদের অগ্রাধিকার না দিয়ে সব অন্য জেলার ছেলে মেয়েদের  নিয়োগ করার গুরুতর অভিযোগ উঠছে ।

ইন্টারভিউ দিতে গেলে অনেক কে নতুন নতুন সার্টিফিকেট চাওয়া হয় , কিন্তু সে গুলো আনাতে বলা হয় নি আগে , সেই কারনে নাম্বার না দেওয়ার অভিযোগ উঠেছে ।

অভিযোগকারিগন জানান তারা ডি এম এর কাছে ডেপুটেশান দেবেন এবং হাইকোর্টে কেস করবেন ।