এস এস সি লাইব্রেরিয়ান ২০১০ এর প্রশ্ন উত্তর -১

27th July 2023 5:43 pm গ্রন্থাগার বিজ্ঞান
এস এস সি লাইব্রেরিয়ান ২০১০ এর  প্রশ্ন উত্তর -১


প্রশ্নোত্তরে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান

স্কুল সার্ভিস কমিশন ২০১০ পরীক্ষার প্রশ্ন-উত্তর

====

প্রঃ ১। মেধাজাত সম্পত্তির অধিকার কি?

উঃ। মেধা সম্পত্তি হল মানুষের শ্রেষ্ঠ ফসল, যা মন থেকে উৎপন্ন হয়। এই সম্পত্তিকে উৎপাদনকারী অর্থাৎ ঐ ব্যক্তি যেমন খুশি ব্যবহার করতে পারেন। কেউ তার অনুমতি ছাড়া এই সম্পত্তিকে ব্যবহার করতে পারবে না। এই ধারণার পরিপ্রেক্ষিতে পৃথিবীর বিভিন্ন দেশে মেধা সম্পত্তি অধিকার রূপে আইন পাশ হয়েছে।

 

প্রঃ ২। Stock Verification-এর গুরুত্ব কী ?

উঃ। (১) সংগ্রহ সম্পর্কে কর্তৃপক্ষের পরিষ্কার ধারণা রাখতে সাহায্য করে। (২) যে কোন রূপের ক্ষয়-ক্ষতি স্টক-টেকিং-এর সাহায্যে পাওয়া যায়।

(3) Library Management-এর উপর ত্রুটি-বিচ্যুতি থাকলে এর মাধ্যমে ধরা

পড়ে।

(৪) গ্রন্থ চুরি ধরা পড়ে।

 

প্রঃ ৩। Self-list-এর গুরুত্ব কী?

উঃ। (১) গ্রন্থের কল নাম্বারের তথ্য নির্দেশ করে। (২) গ্রন্থ বর্গীকরণে সহায়ক এবং নির্দেশকরূপে।

(৩) গ্রন্থাগার সংগ্রহের সামগ্রিক সম্পূর্ণ তালিকা।

(৪) গ্রন্থ নির্বাচনের চাবিকাঠি।

 

প্রঃ ৪। স্মৃতি সহায়ক চিহ্ন বলতে কি বোঝায় ?

উঃ। যে বর্গীকরণ চিহ্ন সহজে মনে রাখা যায় তাকে স্মৃতি সহায়ক চিহ্ন বলে। অর্থাৎ চিহ্ন সহায়ক হলে গ্রন্থ বর্গীকরণ করতে গিয়ে বারে বারে বর্গীকরণ তালিকা দেখতে হয় না। তালিকা না দেখেই স্মৃতির বিস্ময় বর্গসংখ্যা চট্ করে নির্ণয় বা অনুলেখন করা যায়। তাতে সময় বাঁচে। গ্রন্থ বর্গীকরণের কাজ অনেকটা ত্বরান্বিত হয়।

 

প্রঃ ৫। Unit Card কী ?

উঃ। Main Entry-এর কতকগুলি Duplicate কপি করা হয় Duplicating

machine এর সাহায্যে। এরপর Added entry করার সময়ে Main entry-এর কপির উপর যার নামে added entry হবে তার নাম বসিয়ে দিতে হবে। একেই Unit card বলে।

 

প্রঃ ৬। MARC-এর বৈশিষ্ট্য কি?

উঃ। (১) Online ও Offline এই দুই মাধ্যমেই ব্যবহারকারী ব্যবহার করতে পারে।

(২) ডেটা ফিল্মের মাধ্যমে একটি বইয়ের সব রকম তথ্য রাখা যায়। (২) একসঙ্গে অনেক বইয়ের তালিকা প্রকাশ করা যায়।

 

প্রঃ ৭। বিদ্যালয় গ্রন্থাগারে কার্যাবলী কি কি?

উঃ। (১) গ্রন্থ সংগ্রহ করা।

(২) সংগৃহীত গ্রন্থগুলির বর্গীকরণ ও সূচিকরণের কাজ করা।

(৩) কোন নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে গ্রন্থগুলি চার্জিং ও ডিসচার্জিং

(৪) প্রতি বছর stock verification-এর কাজ করা।

(৫) বিভিন্ন পদ্ধতির মাধ্যমে গ্রন্থগুলিকে সংরক্ষণ করা।

(৬) ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের রেফারেন্স সার্ভিস দেওয়া।

 

প্রঃ ৮। Tracing কি। এটি কি জন্য করা হয়?

উঃ। মুখ্য এন্ট্রি যদি কার্ডে লিপিবদ্ধ করা হয় তবে সেই কার্ডের বিপরীত দিকে সেই গ্রন্থের জন্য অতিরিক্ত এন্ট্রি ও বিষয়-শীর্ষক এন্ট্রিগুলির তথ্য সংকেত দেওয়া হয়। যদি কোনও কারণে গ্রন্থটি গ্রন্থাগার থেকে বাতিল করা হয় তবে মুখ্য এন্ট্রির সঙ্গে সঙ্গে সবগুলি অতিরিক্ত এন্ট্রি ও বিষয়-শীর্ষক এন্ট্রি বাতিল করতে হয়। সেই এন্ট্রিগুলির তথ্য-সংকেত মুখ্য এন্ট্রি কার্ডের বিপরীতে পেন্সিলে লিখতে হয়। এটি তৈরি করা হয় কারণ পাঠক বিভিন্নভাবে তার প্রয়োজনীয় গ্রন্থটি গ্রন্থাগার থেকে খুঁজে বের করতে পারে।

 

প্রঃ ৯। পুস্তাকৃতি ক্যাটালগের অসুবিধা কি?

উঃ। (১) পুস্তকাকৃতি ক্যাটালগে এন্ট্রি বিন্যাসের জন্য নমনীয়তা খুবই সীমিত। (২) এই ক্যাটালগ যে মুহূর্তে মুদ্রিত হয় সেই মুহূর্তে সেটি সাম্প্রতিক তথ্য পরিবেশনের অনুপযোগী হয়ে যায়।

(৩) এই ক্যাটালগ অত্যন্ত ব্যয়বহুল।

(৪) বাতিল গ্রন্থের এন্ট্রিগুলি ক্যাটালগ থেকে বর্জন করা সম্ভব নয়।

 

ঃ ১০। UNESCO Menifesto 1994 অনুসারে সাধারণ গ্রন্থাগারের সংজ্ঞা

লেখ।

উঃ। UNESCO অনুযায়ী সাধারণ গ্রন্থাগার জ্ঞান ও তথ্যাদি সরবরাহের একটি উৎস। এর পরিষেবা সবার জন্য উন্মুক্ত থাকবে। জাতি, বর্ণ, ধর্ম, লিঙ্গ, বয়স, কোন কিছুই এক্ষেত্রে বাধা হবে না।





Others News

গ্রন্থাগার বিজ্ঞান প্রশ্ন উত্তর ১২

গ্রন্থাগার বিজ্ঞান  প্রশ্ন উত্তর  ১২


প্রশ্নোত্তরে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান

প্রঃ 331. কোলন ক্লাসিফিকেশন-এ লাইব্রেরি সার্ভিস কোন ফেজ রিলেশনকে বোঝায় ?

উঃ। ২V.

 

প্রঃ 332. সায়েন্স সাইটেশন ইনডেক্স কে শুরু করেন?

উঃ। ই. গ্যারিফিল্ড।

 

প্রঃ 333. রুলস ফর এ ডিকশনারি ক্যাটালগ কে তৈরি করেন?

উঃ। সি. এ. কাটার ।

 

প্রঃ 334. একটি গ্রন্থের আখ্যা, লেখক, প্রকাশক, প্রকাশ স্থান, প্রকাশকাল, পৃষ্ঠা প্রভৃতিকে কী বলে ?

উঃ। বিবলিওগ্রাফিক্যাল ডাটা।

 

প্রঃ 335. সাইটেশন ইনডেক্স কে প্রবর্তন করেন ?

উঃ। সেপার্ড।

 

প্রঃ 336. কাটারস রুলস ফরএ ডিকশনারি ক্যাটালগ প্রথম কবে প্রকাশিত হয় ?

উঃ। ১৮৭৫ সালে।

 

প্রঃ 337. লাইব্রেরি অফ কংগ্রেস সাবজেক্ট হেডিং কে তৈরি করে?

উঃ LC.

 

প্রঃ 338, কোনটি কেরালা ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হয়?

উঃ। এ. এল. আই. এস বুলেটিন।

 

প্রঃ 339. ক্যাটালগিং রুলস কে প্রথম তৈরি করেছিলেন?

উঃ। এ. পান্নিজি।

 

প্রঃ 340. সেয়ার্স লিস্ট অব সাবজেক্ট হেডিংস-এর সংকলক কে?

উঃ এম. ই. সেয়া ।

 

প্রঃ 341 AGLIS-এর পূর্বতন নাম কি ছিল?

উঃ। গ্রন্থালয়।

 

342. KWIC ইনডেক্সিং সিস্টেম কে তৈরি করেন?

উঃ। এইচ. পি. লুন।

 

প্রঃ 343. ক্লাসিফায়েড ক্যাটালগ কোড কে তৈরি করেন?

ঊ: S. R. Ranganathan.

 

344. UNITERM ইনডেক্সিং সিস্টেম কে তৈরি করেন?

উঃ এম. টবে।

 

345, ALA কোড কবে প্রথম প্রকাশ হয় ?

উঃ। ১৮৯৩ সালে।

 

346. মার্ক প্রকল্প কে চালু করে?

উঃ Library of Congress.

 

প্রঃ 347, অ্যাংলো-আমেরিকান কোড ফর ক্যাটালগিং প্রথম কবে প্রকাশ হয় ?

উঃ। ১৯০৮ সালে।

 

প্রঃ 348, মার্ক প্রকল্প কবে চালু হয়?

উঃ। ১৯৬৬ সালে।

 

প্রঃ 349, হিস্টোরি অফ ক্যাটালগিং অ্যাণ্ড ক্যাটালগিং মেথডস বইয়ের লেখক

কে?

উঃ। ভি. এম. নরিস।

 

প্রঃ 350. মার্ক কী ?

উঃ। ক্যাটালগিং।

 

351. PRECIS কী ধরনের ইনডেক্সিং সিস্টেম?

উঃ।পোস্ট-কোঅর্ডিনেট।

 

প্রঃ 352. কোন জাতীয় গ্রন্থাগার AACR-1-এর সঙ্গে যুক্ত?

উঃ। লাইব্রেরি অফ কংগ্রেস।

 

353. CCC-র সমান হল ?

উঃ। সাবজেক্ট ক্যাটালগ।

 

প্রঃ 354. কোন সংস্থাটি AACR-1 এর সঙ্গে যুক্ত নয় ?

উঃ। ইণ্ডিয়ান লাইব্রেরি আসোসিয়েশন।

 

প্রঃ 355. পপসি কি?

উই। প্রি-কোঅর্ডিনেট ইনডেক্সিং সিস্টেম।

 

প্রঃ 356. কোন বছরে AACR-1 প্রকাশিত হয় ?

উঃ । ১৯৫৭ সালে।

 

প্রঃ 357. চেইন ইনডেস্কিং কে তৈরি করেন ?

ঊ: S. R. Ranganathan.

 

প্রঃ 358. কত সালে AACR চালু হয়?

উঃ । ১৯০৮ সালে।

 

প্রঃ 359. KWIC ইনডেক্সিং টেকনিক কীসের ভিত্তিতে করা হয়?

উঃ। টাইটেল।