Articles এর ব্যাবহার করার সহজ নিয়ম

13th July 2023 7:41 pm পড়াশুনা ও পরীক্ষা প্রস্তুতি
Articles এর ব্যাবহার করার সহজ নিয়ম


Articles

A, an এবং the কে Article বলে।

Article দুই প্রকার।

  1. Indefinite Article and
  2. Definite Article.

 

Indefinite Article:

A এবং an কে Indefinite Article বলে কারন তারা কোন অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝায়। সচরাচর singular countable noun এর পূর্বে A অথবা an বসে।

Example- He has a pen.
- I bought a book.
- This is an elephant.
- He took an apple.

 

Definite Article

The কে definite Article বলে কারন ইহা কোন নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝায়।

Example-I saw the bird.
- I read the book.
- Dhaka is the capital of Bangladesh.

 

Use of A and An

1. সাধারণত consonant এর পূর্বে a এবং vowel (a, e, i, o, u) এর পূর্বে an বসে।
যেমন – a hen, a book, a pen, an apple, an egg, an orange.

2. শব্দের শুরুতে যদি h থাকে এবং h এর উচ্চারণ h এর মত হলে তার পূর্বে a বসে। কিন্তু h এর উচ্চারণ o বা অন্য কোন উচ্চারণ হলে তার পূর্বে an বসে।
যেমন- a horse, a historian, an honest man, an hour.

3. শব্দের শুরুতে যদি Vowel থাকে এবং তার উচ্চারণ যদি u এর মত হয় তাহলে তার পূর্বে a বসে।
যেমন- a ewe, a European, a uniform, a university, a useful metal.

4. O দিয়ে গঠিত শব্দের পূর্বে an বসে। শুধুমাত্র one শব্দের পূর্বে a বসে।
যেমন- an open field, an open heart surgery, an opera, an orange, a one taka note, a one eyed man.

5. সংক্ষিপ্ত রূপ অর্থাৎ abbreviation এর প্রথম অক্ষর vowel এর মত উচ্চারিত হলে তার পূর্বে an বসে। কিন্তু abbreviation এর প্রথম অক্ষর consonant এর মত উচ্চারিত হলে তার পূর্বে a বসে।
যেমন- an M.B.B.S, an F.C.P.S, an M.A, a B.A, a B.SC.

 

 

Other uses of A and An

1. এক জাতীয় সকল singular common noun এর পূর্বে a/an বসে।
যেমন- A tiger is a dangerous animal; An ant is an industrious insect.

2. একজন ব্যক্তি বা বস্তুকে বুঝালে তার পূর্বে a/an বসে।
যেমন- He bought an orange, He lives in a tiny room.

3. সমজাতীয় কিছু(the same, the certain) ইত্যাদি অর্থ প্রকাশ করতে singular common noun এর পূর্বে a/an বসে।
যেমন
- Birds of a feather flock together.
- Criminals are of a (the same) character.
- There lived a farmer.

4. Preposition অর্থে কখনো কখনো a ব্যবহৃত হয়। এরূপ a কে disguised preposition বলে।
যেমন- He went a (on) fishing, She went a (on) shopping.

5. Few, little, good many, lot of, great many, good deal, ইত্যাদি plural noun এর পূর্বে a /an বসে। মাঝে মাঝে many এর পরে a /an বসে।
Example
- I have a few friends here.
- The library has a lot of books.
- The rich man has a good deal with money
- Many a man was present in the meeting.

6. সংখ্যাবাচক শব্দ- dozen, hundred, thousand, million, couple, score, ইত্যাদির পূর্বে a বসে।

7. Exclamation অর্থাৎ what, how, why, ইত্যাদির পরে a বসে।
- What a beautiful lady!
- How nice a bird!

8. Singular common noun – quite, many, rather, but, more এর পূর্বে a/an বসে।
- He is rather a gentleman.
- You are but a child.

9. Mr./Mrs./Miss এর পূর্বে a/an বসে।
- A Mr. Ashik called in his house.
- A Mrs. Habiba sought his help.





Others News

কারেন্ট অ্যাফেয়ার্স - ২০২৩ আগস্ট মাস

কারেন্ট অ্যাফেয়ার্স - ২০২৩ আগস্ট মাস


কারেন্ট অ্যাফেয়ারস - আগস্ট ২০২৩ 

 


 ১. বিসিসিআই এর ম্যাচগুলির জন্য 3 বছরের টাইটেল স্পন্সরশিপ পেলো কে ?


উঃ-  IDFC ফার্স্ট ব্যাংক ।

 


২. প্রতি বছর 29 শে আগস্ট,   কি দিবস পালন করা হয় ?


উঃ - জাতীয় ক্রীড়া দিবস 

 


 ৩. ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2023 এ প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতে ইতিহাস গড়লেন কে ?


ঊঃ -  নীরাজ চোপড়া 

 


৪. চাঁদে ভারতের চন্দ্রায়ন – 3 এর ল্যান্ডিং স্থানটির নাম রাখা হল কি ?


উঃ-  শিব শক্তি পয়েন্ট 

 


৫.  69 তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা কে ?


ঊঃ – আল্লু অর্জুন, 
( সেরা অভিনেত্রী – আলিয়া ভাট এবং কৃতিন শানন, ডিরেক্টর – নিখিল মহাজন এবং সেরা ফিচার ফিল্ম হল – রকেট্রি : দ্য নম্বি এফেক্ট ) ।

 

 
৬. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কলকাতায় কি ক্যাম্পেইন লঞ্চ করলেন ?


উঃ- ‘My Bengal, Addiction-Free Bengal’ ক্যাম্পেইন লঞ্চ করলেন ।

 


৭. এবার থেকে ভারত 23 শে আগস্ট কি  দিবস পালন করবে বলে ঠিক করল ? 


উঃ- জাতীয় মহাকাশ দিবস ।

 


৮. জাপানের সাথে মিলে ইসরোর চাঁদ সম্পর্কিত পরবর্তী মিশনের নাম হল কি ?

 
ঊঃ-  LUPEX.

 


৯.  চেস ওয়ার্ল্ড কাপ 2023 ট্রফি কে  জিতলেন ?


 উঃ-   ম্যাগনাস কার্লসেন । 
( ভারতের প্রজ্ঞানন্দ দ্বিতীয় স্থানে শেষ করলো ) । 

 


১০.   প্রথম আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক স্কুল চালু হল কোথায় ? 


উঃ- কেরলের তিরুবনন্তপুরমে । 

 


১১. নির্বাচন কমিশনের ‘ন্যাশনাল আইকন’ হতে চলেছেন কে ?


উঃ-  প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচীন তেন্ডুলকার 

 


১২.  ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে ফিফা মহিলা বিশ্বকাপ 2023 খেতাব জিতল কে ?


উঃ-   স্পেন ।

 


১৩. দেশ জুড়ে 2 কোটি মহিলার স্কিল ট্রেনিং প্রদান করতে ভারত সরকার কি  স্কীম লঞ্চ করল ?


উঃ- ‘লাখপতি দিদি’ 

 


১৪. পাকিস্তানের কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কে ?


উঃ- Anwarul Haq Kakar.

 


১৫. ভারতীয় গবেষণা সংস্থা ISRO খুব শীঘ্রই প্রথম সোলার মিশন কি  লঞ্চ করতে চলেছে ?


উঃ- Aditya – L1 

 


১৬. কেরল রাজ্যের নতুন নাম কি  হতে চলেছে ?


উঃ- কেরালাম 

 


১৭. বীর শহীদদের সম্মান জানাতে দেশজুড়ে কি   ক্যাম্পেইন লঞ্চ করা হল ?


উঃ- Meri Mati Mera Desh’ 

 


১৮. সাধারণ সাক্ষরতা প্রমোট করতে কেন্দ্রীয় সরকার কি মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করল ? 


উঃ- ‘ULLAS’ 

 


১৯ . লোকমান্য তিলক ন্যাশনাল আওয়ার্ড 2023 সম্মানে সম্মানিত করা হল কাকে ? 


উঃ-  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে

 


২০. দক্ষিণ আফ্রিকাতে BRICS সামিটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন কে ?


ঊঃ - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।