ইতিহাসের প্রশ্ন উত্তর চাকরির পরীক্ষার জন্য

28th June 2023 11:53 am পড়াশুনা ও পরীক্ষা প্রস্তুতি
ইতিহাসের প্রশ্ন উত্তর চাকরির পরীক্ষার জন্য


ভারতের ইতিহাস

=====

১. অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কে?

(a) চাণক্য ✓✓

(b) বানভট্ট

(c) কলহন

(d) আলবিরুনী

Note: অর্থশাস্ত্রের রচয়িতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী চাণক্য বা কৌটিল্য। অর্থশাস্ত্রে বর্ণিত ছিল চার রকমের জনপদ। যথা – স্থানীয়, দ্রোণমুখ, কর্বাচিকা ও সংগ্রহণ।

২. প্রাচীনকালে কোন শাসকের শাসনকালে মাৎস্যন্যায় দেখা দিয়েছিল?

(a) শশাঙ্ক ✓✓

(b) হর্ষবর্ধন

(c) চন্দ্রগুপ্ত মৌর্য

(d) ধর্মপাল

৩. ‘চতুরাশ্রম’ কোন যুগে প্রচলিত ছিল?

(a) বৈদিক যুগে ✓✓

(b) সুলতানী যুগে

(c) পাল যুগে

(d) সেন যুগে

Note: ‘চতুরাশ্রমের’ পর্যায় – জীবনের প্রথম পর্যায়কে বলা হত ‘ব্রহ্মচর্যাশ্রম’, দ্বিতীয় পর্যায়কে বলা হত ‘গার্হস্থ্যশ্রম’, তৃতীয় পর্যায়কে বলা হত ‘বাণপ্রস্থাশ্রম’ এবং শেষ পর্যায়কে বলা হয় ‘সন্ন্যাস’ বা ‘যতি আশ্রম’।

৪. গুপ্তযুগের নিউটন কাকে বলা হয়?

(a) আর্যভট্টকে ✓✓

(b) দ্বিতীয় চন্দ্রগুপ্তকে

(c) সমুদ্রগুপ্তকে

(d) প্রথম চন্দ্রগুপ্তকে

৫. ‘এলাহাবাদ প্রশস্তি’র রচয়িতা কে?

(a) হরিষেণ ✓✓

(b) সমুদ্রগুপ্ত

(c) স্কন্দগুপ্ত

(d) হিউয়েন সাঙ

৬. ‘তহকিক-ই-হিন্দ’ বইটির লেখক কে?

(a) আলবিরুনী ✓✓

(b) নিজামুদ্দিন আহম্মদ

(c) ফৈজি সিরহিন্দ

(d) কলহন

৭. কার রাজত্বকালে ‘চল্লিশচক্র’ দেখা যায়?

(a) ইলতুৎমিস ✓✓

(b) মুহাম্মদ বিন তুঘলক

(c) হর্ষবর্ধন

(d) সমুদ্রগুপ্ত

Note: সুলতান ইলতুৎমিশ ছিলেন কুতুবুদ্দিন আইবকের ক্রীতদাস ও জামাতা। তুর্কি ভাষায় ‘ইলতুৎমিস’ শব্দটির অর্থ ‘সাম্রাজ্যের পালনকর্তা’।

৮. কার রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল?

(a) সিকান্দার শাহ ✓✓

(b) ফিরোজ শাহ তুঘলক

(c) আকবর

(d) গিয়াসুদ্দিন বলবন

Note: ইলিয়াস শাহী বংশের দ্বিতীয় শাসক ছিলেন সিকান্দার শাহ। চতুর্দশ শতাব্দীতে দিল্লির সুলতানের বিরুদ্ধে দু’বার যুদ্ধ জয়ের পর স্মারক হিসেবে আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন।

৯. মহাত্মা গান্ধির রাজনৈতিক গুরু কে ছিলেন?

(a) গোপালকৃষ্ণ গোখলে ✓✓

(b) উমেশচন্দ্র বন্দোপাধ্যায়

(c) মহাদেব গোবিন্দ রানাডে

(d) বালগঙ্গাধর তিলক

১০. নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে গদর পার্টির নেতা ছিলেন?

(a) লালা হরদয়াল ✓✓

(b) মহাত্মা গান্ধি

(c) মহাদেব গোবিন্দ রানাডে

(d) বালগঙ্গাধর তিলক

১১. কৈবর্ত বিদ্রোহ কত সালে হয়েছিল?

(a) ১০৭০-৭১ খ্রিস্টাব্দে ✓✓

(b) ১০৬০-৬১ খ্রিস্টাব্দে

(c) ৯৬০-৬১ খ্রিস্টাব্দে

(d) ১০৯০-৯১ খ্রিস্টাব্দে

১২. সম্পদের নির্গমন তত্ত্বের প্রবক্তা কে?

(a) দাদাভাই নৌরজী ✓✓

(b) পেশোয়া দ্বিতীয় বাজিরাও

(c) ডেভিড হেয়ার

(d) বালগঙ্গাধর তিলক

১৩. উনবিংশ শতকে ‘বাংলা গদ্য সাহিত্যের জনক’ কাকে বলা হয়?

(a) রামমোহন রায়কে ✓✓

(b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে

(c) মাইকেল মধুসূদন দত্তকে

(d) বিদ্যাসাগরকে

১৪. শুদ্ধি আন্দোলন কে প্রবর্তন করেছিলেন?

(a) স্বামী দয়ানন্দ সরস্বতী ✓✓

(b) আত্মারাম পান্ডুরঙ্গ

(c) ডেভিড হেয়ার

(d) কেশবচন্দ্র সেন

১৫. নববিধান সমাজ কত খ্রিস্টাব্দে গঠিত হয়?

(a) ১৮৮০ খ্রিস্টাব্দে ✓✓

(b) ১৮৭৫ খ্রিস্টাব্দে

(c) ১৮৯০ খ্রিস্টাব্দে

(d) ১৯০০ খ্রিস্টাব্দে

Note: ১৮৮০ খিষ্টাব্দে কেশবচন্দ্র সেন নববিধান সমাজ গঠন করেন।

১৬. হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়?

(a) ১৮৮২ খ্রিস্টাব্দে ✓✓

(b) ১৮৯৫ খ্রিস্টাব্দে

(c) ১৮৮৫ খ্রিস্টাব্দে

(d) ১৯১৬ খ্রিস্টাব্দে

১৭. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বাংলায় ওয়াহাবী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন?

(a) তিতুমীর ✓✓

(b) আহম্মদ

(c) শরিয়ত উল্লাহ

(d) মহম্মদ মুসিন বা দুদুমিঞা

১৮. মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন?

(a) ভারতছাড়ো আন্দোলন ✓✓

(b) চম্পারন সত্যাগ্রহ আন্দোলন

(c) ওয়াহাবী আন্দোলন

(d) তেভাগা আন্দোলন

Note: মেদিনীপুরের ৭৩ বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। মিছিলের পুরোভাগে থেকে ব্রিটিশের গুলি আঘাতে তার মৃত্যু হয়। ১৯৪২ সালের ভারতছাড়ো আন্দোলন বিয়াল্লিশের আন্দোলন ও আগস্ট আন্দোলন নামেও পরিচিত।

১৯. ব্রাহ্মসমাজ কে গঠন করেন?

(a) রামমোহন রায় ✓✓

(b) ডিরোজিও

(c) বিদ্যাসাগর

(d) মহাদেব গোবিন্দ রানাডে

২০. চতুর্থ বৌদ্ধ সংগীতি কার রাজত্বকালে হয়েছিল?

(a) কনিষ্ক ✓✓

(b) সমুদ্রগুপ্ত

(c) চন্দ্রগুপ্ত মৌর্য

(d) অশোক





Others News

কারেন্ট অ্যাফেয়ার্স - ২০২৩ আগস্ট মাস

কারেন্ট অ্যাফেয়ার্স - ২০২৩ আগস্ট মাস


কারেন্ট অ্যাফেয়ারস - আগস্ট ২০২৩ 

 


 ১. বিসিসিআই এর ম্যাচগুলির জন্য 3 বছরের টাইটেল স্পন্সরশিপ পেলো কে ?


উঃ-  IDFC ফার্স্ট ব্যাংক ।

 


২. প্রতি বছর 29 শে আগস্ট,   কি দিবস পালন করা হয় ?


উঃ - জাতীয় ক্রীড়া দিবস 

 


 ৩. ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2023 এ প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতে ইতিহাস গড়লেন কে ?


ঊঃ -  নীরাজ চোপড়া 

 


৪. চাঁদে ভারতের চন্দ্রায়ন – 3 এর ল্যান্ডিং স্থানটির নাম রাখা হল কি ?


উঃ-  শিব শক্তি পয়েন্ট 

 


৫.  69 তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা কে ?


ঊঃ – আল্লু অর্জুন, 
( সেরা অভিনেত্রী – আলিয়া ভাট এবং কৃতিন শানন, ডিরেক্টর – নিখিল মহাজন এবং সেরা ফিচার ফিল্ম হল – রকেট্রি : দ্য নম্বি এফেক্ট ) ।

 

 
৬. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কলকাতায় কি ক্যাম্পেইন লঞ্চ করলেন ?


উঃ- ‘My Bengal, Addiction-Free Bengal’ ক্যাম্পেইন লঞ্চ করলেন ।

 


৭. এবার থেকে ভারত 23 শে আগস্ট কি  দিবস পালন করবে বলে ঠিক করল ? 


উঃ- জাতীয় মহাকাশ দিবস ।

 


৮. জাপানের সাথে মিলে ইসরোর চাঁদ সম্পর্কিত পরবর্তী মিশনের নাম হল কি ?

 
ঊঃ-  LUPEX.

 


৯.  চেস ওয়ার্ল্ড কাপ 2023 ট্রফি কে  জিতলেন ?


 উঃ-   ম্যাগনাস কার্লসেন । 
( ভারতের প্রজ্ঞানন্দ দ্বিতীয় স্থানে শেষ করলো ) । 

 


১০.   প্রথম আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক স্কুল চালু হল কোথায় ? 


উঃ- কেরলের তিরুবনন্তপুরমে । 

 


১১. নির্বাচন কমিশনের ‘ন্যাশনাল আইকন’ হতে চলেছেন কে ?


উঃ-  প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচীন তেন্ডুলকার 

 


১২.  ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে ফিফা মহিলা বিশ্বকাপ 2023 খেতাব জিতল কে ?


উঃ-   স্পেন ।

 


১৩. দেশ জুড়ে 2 কোটি মহিলার স্কিল ট্রেনিং প্রদান করতে ভারত সরকার কি  স্কীম লঞ্চ করল ?


উঃ- ‘লাখপতি দিদি’ 

 


১৪. পাকিস্তানের কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কে ?


উঃ- Anwarul Haq Kakar.

 


১৫. ভারতীয় গবেষণা সংস্থা ISRO খুব শীঘ্রই প্রথম সোলার মিশন কি  লঞ্চ করতে চলেছে ?


উঃ- Aditya – L1 

 


১৬. কেরল রাজ্যের নতুন নাম কি  হতে চলেছে ?


উঃ- কেরালাম 

 


১৭. বীর শহীদদের সম্মান জানাতে দেশজুড়ে কি   ক্যাম্পেইন লঞ্চ করা হল ?


উঃ- Meri Mati Mera Desh’ 

 


১৮. সাধারণ সাক্ষরতা প্রমোট করতে কেন্দ্রীয় সরকার কি মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করল ? 


উঃ- ‘ULLAS’ 

 


১৯ . লোকমান্য তিলক ন্যাশনাল আওয়ার্ড 2023 সম্মানে সম্মানিত করা হল কাকে ? 


উঃ-  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে

 


২০. দক্ষিণ আফ্রিকাতে BRICS সামিটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন কে ?


ঊঃ - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।