আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মান পেলেন খাকুড়দার কবি শ্রী যোগেশ চন্দ্র জানা

31st May 2022 7:49 pm সংবাদ
আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মান পেলেন খাকুড়দার কবি শ্রী যোগেশ চন্দ্র জানা


News: কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে ২৯ শে মে হয়ে à¦—েল আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন । এই সাহিত্য সম্মেলনে খাকুড়দার বিখ্যাত কবি শ্রী যোগেশ চন্দ্র জানা মহাশয়কে প্রদান করা হয় এ বছরের আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মান । তাঁর এই সম্মান পাওয়াতে সমগ্র খাকুড়দাবাসী গর্বিত ও আনন্দিত । কবির লেখা তিনটি কাব্যগ্রন্থ - à§§. ছন্দে জাগাবো প্রান , ২. ম্যাম আমি একটা ছড়া বলবো , à§©. আমার রবীন্দ্রনাথ  ---  à¦¸à¦•লের মন জয় করে নিয়েছে । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলামের বংশধর মিষ্টি কাজী ও রাজা রামমোহন রায় এর সপ্তম বংশধর রজত মোহন রায় । 

 





Others News

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ


 

News: পুরুলিয়ার পর এবার পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরীর নিয়োগে উঠল চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ । অনেকের কাজ করার কোন অভিজ্ঞতা লাইব্রেরীতে নেই , কিন্তু ভুয়া অভিজ্ঞতার সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে বলে অভিযোগ । এছাড়া ফল প্রকাশে ভাগ ভাগ করে নাম্বার দেওয়া হয় নি , অর্থাৎ লেখা পরীক্ষা, কম্পিউটার টেস্ট ,ইন্টারভিউ – কে কত পেয়েছে তা জানানো হয় নি আলাদা ভাবে ।এক কর্মকর্তা নিজের আত্মীয়কে অন্য জেলা থেকে ডেকে এনে এখানে চাকরি দিয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠছে ।এছাড়া সব জেলায় লাইব্রেরিয়ান নিয়োগ হলেও পশ্চিম মেদিনীপুর জেলার নিয়োগে জেলার ছেলেদের অগ্রাধিকার না দিয়ে সব অন্য জেলার ছেলে মেয়েদের  নিয়োগ করার গুরুতর অভিযোগ উঠছে ।

ইন্টারভিউ দিতে গেলে অনেক কে নতুন নতুন সার্টিফিকেট চাওয়া হয় , কিন্তু সে গুলো আনাতে বলা হয় নি আগে , সেই কারনে নাম্বার না দেওয়ার অভিযোগ উঠেছে ।

অভিযোগকারিগন জানান তারা ডি এম এর কাছে ডেপুটেশান দেবেন এবং হাইকোর্টে কেস করবেন ।