স্কুল খোলার দাবি জানিয়ে মামলা হল

21st January 2022 8:43 pm সংবাদ
স্কুল খোলার দাবি জানিয়ে মামলা হল


News: স্কুল খোলার দাবিতে আরও একটি জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে। এজন্য সরকারকে নির্দিষ্ট গাইডলাইন, দরকারে আর্থিক প্যাকেজ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। মামলাকারী ছাত্র সংগঠনটির বক্তব্য, অনলাইন ক্লাস কিছুতেই  à¦…ফলাইন ব্যবস্থার সম্পূর্ণ বিকল্প হতে পারে না। বিশেষত যেখানে অনলাইনে পড়াশোনা করতে গেলে নিয়মিতভাবে অর্থ খরচের দায় থাকে। সেই খরচ চালানো বহু শিক্ষার্থীর পক্ষেই সম্ভব নয়। এমন শিক্ষার্থীদের জন্য আর্থিক প্যাকেজ সরকারের দেওয়া উচিত বলে অভিমত মামলাকারীর। অন্যদিকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস অবিলম্বে শুরু করার দাবিও মামলায় করা হয়েছে। কারণ, এই পর্যায়ের শিক্ষার্থীরা মূলত ১২ থেকে à§§à§® বছর বয়সি। যাদের ভ্যাকসিনের একটি বা দু’টি ডোজ হয়ে গিয়ে থাকতে পারে। যে তথ্য সরকারই দিতে পারে। যদি কোনও শিক্ষার্থীর ভ্যাকসিন নেওয়া বাকি থাকে, তা দেওয়ার জন্যও সরকার উদ্যোগ নিতে পারে। যাতে দ্রুত স্কুল, কলেজগুলিতে স্বাভাবিকভাবে পড়াশোনা চালু হয়।
মহারাষ্ট্র-সহ বিভিন্ন রাজ্যের স্কুল খুলছে। সে-কথা মনে করিয়ে দিয়ে রাজ্যে স্কুল খোলার দাবিতে সরব হচ্ছে বিভিন্ন সংগঠন। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি ‘চলো স্কুলে পড়াই’ কর্মসূচি নিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা বলেন, মেলা, যাত্রা, শপিং মল চালু থাকলে স্কুল না খোলার কোনও কারণ নেই। আমরা ইতিমধ্যেই ‘চলো স্কুলে পড়াই’ কর্মসূচি শুরু করেছি। এর মাধ্যমে আমরা স্কুল ভবনের বাইরে খোলা জায়গায় পড়ুয়াদের ক্লাস নিচ্ছি। অন্তত দু’শো স্কুল এতে অংশগ্রহণ করেছে। ২২ জানুয়ারি পর্যন্ত আমাদের প্রতিবাদ সপ্তাহ চলবে। আরও বেশি স্কুলে এতে অংশগ্রহণ করবে। এটাই আমাদের রাজ্য সরকারের কাছে প্রতিবাদ। স্কুল খোলার দাবিতে স্মারকলিপি দিতে যাওয়া হলে বিকাশ ভবন গ্রহণ করলেও মধ্যশিক্ষা পর্ষদ তা নেয়নি। তাদের কাছেও বার্তা পৌঁছনো দরকার।
শিক্ষক সংগঠন এসটিইএ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়ে একেবারে প্রথম থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত স্কুল খুলে দেওয়ার দাবি জানিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন, আইসিএমআর, হু, ইউনেস্কোর মতো সংস্থা এবং চিকিৎসাবিদরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। তাহলে এরাজ্যে কেন তার অন্যথা হবে? শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনও। তাদের বক্তব্য, স্কুল বন্ধ থাকায় বাল্যবিবাহ বাড়ছে। এর ফলে বহু মেয়ের জীবন নষ্ট হচ্ছে। মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে খোলা চিঠি দিয়ে গবেষক সংগঠন ডিআরএসও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত খোলার দাবি জানিয়েছে। একই সঙ্গে তাঁদের দাবি, কলেজগুলির শূন্যপদে স্বচ্ছতা মেনে দ্রুত নিয়োগ করতে হবে।





Others News

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ


 

News: পুরুলিয়ার পর এবার পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরীর নিয়োগে উঠল চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ । অনেকের কাজ করার কোন অভিজ্ঞতা লাইব্রেরীতে নেই , কিন্তু ভুয়া অভিজ্ঞতার সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে বলে অভিযোগ । এছাড়া ফল প্রকাশে ভাগ ভাগ করে নাম্বার দেওয়া হয় নি , অর্থাৎ লেখা পরীক্ষা, কম্পিউটার টেস্ট ,ইন্টারভিউ – কে কত পেয়েছে তা জানানো হয় নি আলাদা ভাবে ।এক কর্মকর্তা নিজের আত্মীয়কে অন্য জেলা থেকে ডেকে এনে এখানে চাকরি দিয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠছে ।এছাড়া সব জেলায় লাইব্রেরিয়ান নিয়োগ হলেও পশ্চিম মেদিনীপুর জেলার নিয়োগে জেলার ছেলেদের অগ্রাধিকার না দিয়ে সব অন্য জেলার ছেলে মেয়েদের  নিয়োগ করার গুরুতর অভিযোগ উঠছে ।

ইন্টারভিউ দিতে গেলে অনেক কে নতুন নতুন সার্টিফিকেট চাওয়া হয় , কিন্তু সে গুলো আনাতে বলা হয় নি আগে , সেই কারনে নাম্বার না দেওয়ার অভিযোগ উঠেছে ।

অভিযোগকারিগন জানান তারা ডি এম এর কাছে ডেপুটেশান দেবেন এবং হাইকোর্টে কেস করবেন ।