রাজ্যের ডোম পদে পরীক্ষার রেজাল্ট বেরালো

20th August 2021 6:37 pm সংবাদ
রাজ্যের ডোম পদে পরীক্ষার রেজাল্ট বেরালো


News-  মাসিক ১৫ হাজার টাকা বেতনে ডোমের ছ’টি শূন্য পদে আবেদন জমা পড়েছিল প্রায় আট হাজার। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ। তবে ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর, স্নাতক পরীক্ষায় উত্তীর্ণেরাও আবেদন করেছিলেন। জুলাইয়ের শেষে বিষয়টি প্রকাশ্যে আসার পরে শোরগোল পড়ে যায়। আবেদন যাচাই করে ৭৮৪ জনকে লিখিত পরীক্ষায় ডাকেন এনআরএস-কর্তৃপক্ষ। ১ অগস্ট সেই পরীক্ষা দেন ২৮৪ জন। তাতে ডোমের কাজের অভিজ্ঞতাসম্পন্ন অষ্টম শ্রেণি পাশ প্রার্থীর পাশাপাশি স্নাতকোত্তর, ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাও ছিলেন।

হাসপাতাল-কর্তৃপক্ষ বুধবার ওই ২৮৪ জনের পরীক্ষার ফল প্রকাশ করেন। স্বাস্থ্য শিবির সূত্রের খবর, লিখিত পরীক্ষা ছিল ৩৫ নম্বরের। মোট পরীক্ষার্থীর মধ্যে ৩৭ জন ৫০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন। বৃহস্পতিবার এনআরএস-কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে ওই ৩৭ জনকে প্র্যাক্টিক্যাল ও মৌখিক পরীক্ষায় ডেকেছেন। ওই ৩৭ জনের মধ্যে ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রিধারী কেউ আছেন কি না, কর্তৃপক্ষ তা জানাতে চাননি।





Others News

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ


 

News: পুরুলিয়ার পর এবার পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরীর নিয়োগে উঠল চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ । অনেকের কাজ করার কোন অভিজ্ঞতা লাইব্রেরীতে নেই , কিন্তু ভুয়া অভিজ্ঞতার সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে বলে অভিযোগ । এছাড়া ফল প্রকাশে ভাগ ভাগ করে নাম্বার দেওয়া হয় নি , অর্থাৎ লেখা পরীক্ষা, কম্পিউটার টেস্ট ,ইন্টারভিউ – কে কত পেয়েছে তা জানানো হয় নি আলাদা ভাবে ।এক কর্মকর্তা নিজের আত্মীয়কে অন্য জেলা থেকে ডেকে এনে এখানে চাকরি দিয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠছে ।এছাড়া সব জেলায় লাইব্রেরিয়ান নিয়োগ হলেও পশ্চিম মেদিনীপুর জেলার নিয়োগে জেলার ছেলেদের অগ্রাধিকার না দিয়ে সব অন্য জেলার ছেলে মেয়েদের  নিয়োগ করার গুরুতর অভিযোগ উঠছে ।

ইন্টারভিউ দিতে গেলে অনেক কে নতুন নতুন সার্টিফিকেট চাওয়া হয় , কিন্তু সে গুলো আনাতে বলা হয় নি আগে , সেই কারনে নাম্বার না দেওয়ার অভিযোগ উঠেছে ।

অভিযোগকারিগন জানান তারা ডি এম এর কাছে ডেপুটেশান দেবেন এবং হাইকোর্টে কেস করবেন ।