রাজ্যে আবার করোনার বাড় বাড়ন্ত

11th August 2021 12:52 pm সংবাদ
রাজ্যে আবার করোনার বাড় বাড়ন্ত


News: রাজ্যে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ফের বেড়ে ৬০০-র গণ্ডি ছাড়াল। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সংক্রমিতের সংখ্যাও ঊর্ধ্বমুখী। তবে ওই সময়ের মধ্যে কোভিড পরীক্ষা এবং টিকাকরণ আগের দিনের থেকে বেড়েছে। নতুন সংক্রমণ বাড়়লেও এর দৈনিক হার কমেছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩৯ জন। তার মধ্যে কলকাতার ৬৮ জন বাসিন্দার মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। সোমবারের বুলেটিনে এই সংখ্যা ছিল ৩৭। পাশাপাশি, উত্তর ২৪ পরগনা জেলায় আরও ৬৭ জনের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় নতুন আক্রান্ত ৬৫ জন। উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় আরও ৬৪ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া, নদিয়ায় ৪৬, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে যথাক্রমে ৩৯ ও ৩৬ জন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। রাজ্য জুড়ে সংক্রমণ বাড়লেও এর দৈনিক হার কমে হয়েছে ১.৩৮ শতাংশ।





Others News

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ


 

News: পুরুলিয়ার পর এবার পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরীর নিয়োগে উঠল চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ । অনেকের কাজ করার কোন অভিজ্ঞতা লাইব্রেরীতে নেই , কিন্তু ভুয়া অভিজ্ঞতার সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে বলে অভিযোগ । এছাড়া ফল প্রকাশে ভাগ ভাগ করে নাম্বার দেওয়া হয় নি , অর্থাৎ লেখা পরীক্ষা, কম্পিউটার টেস্ট ,ইন্টারভিউ – কে কত পেয়েছে তা জানানো হয় নি আলাদা ভাবে ।এক কর্মকর্তা নিজের আত্মীয়কে অন্য জেলা থেকে ডেকে এনে এখানে চাকরি দিয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠছে ।এছাড়া সব জেলায় লাইব্রেরিয়ান নিয়োগ হলেও পশ্চিম মেদিনীপুর জেলার নিয়োগে জেলার ছেলেদের অগ্রাধিকার না দিয়ে সব অন্য জেলার ছেলে মেয়েদের  নিয়োগ করার গুরুতর অভিযোগ উঠছে ।

ইন্টারভিউ দিতে গেলে অনেক কে নতুন নতুন সার্টিফিকেট চাওয়া হয় , কিন্তু সে গুলো আনাতে বলা হয় নি আগে , সেই কারনে নাম্বার না দেওয়ার অভিযোগ উঠেছে ।

অভিযোগকারিগন জানান তারা ডি এম এর কাছে ডেপুটেশান দেবেন এবং হাইকোর্টে কেস করবেন ।