২৩. মা --- বিকাশকলি পোল্যে
লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য প্রতিযোগিতা ২০২১
****** কবিতা --- ২৩
বিকাশকলি পোল্যে
কী ভীষণ সহজ সরল
মেঘের মতো মমতাময়ী
যেন জল এমন তরল
আচরণে সে আবেগময়ী ।
সংসারে সকল কাজে
ঝাঁপিয়ে পড়ে সেই সে নারী
রাতভর সকাল সাঁঝে
সব দায় একলা তার ই ।
সেই নারী কেউ নয় আর
স্নেহময়ী মা যে আমার
সারাদিন ব্যস্ততা তার
নেই ক্ষণ একটু থামার ।
কিসে কার হবে ভালো
মা সে টা দারুণ বোঝে
আঁধারে আনতে আলো
মা সবার কুশল খোঁজে ।
তবে আর ভাবনা কেন
জড়িয়ে ধরলে মাকে
হিমালয় বিশাল যেন
দু'হাতে আগলে রাখে ।
Others News
২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী
লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য সম্মান ২০২১
**** কবিতা -- ২৫
তপন মুখার্জী
অনেকেরই অজানা
কেউই মনে রাখেনা,
অভিজাত শ্রেণীর
আক্রমণের মুখে,
শিশুরাও অপমান
করেছে তাঁর সম্মুখে,
তায়েফ শহরে তাঁর
অভিজ্ঞতার কথা,
হজরত মহম্মদের
ধর্ম প্রচার গাঁথা।
শহরের নানা প্রান্তে
হলেন হেনস্থা,
হল যে পাথর ছুঁড়ে
মারার অবস্থা,
প্রভুর নির্দেশে পরে
আশ্রয় পেলেন,
এক খ্রিস্টান কুটিরে
ধীরে সুস্থও হলেন,
ফিরে ধর্ম প্রচার
পরে শুরু করলেন।
নবী লোক জুটিয়ে
চাননি কারো ক্ষতি,
তায়েফ বাসীর জন্য
প্রার্থনায় দেন মতি,
ভুলে যান অবিচার
তাঁর প্রতি অত্যাচার,
অভিসম্পাত দিতেও
করেন অস্বীকার,
বোঝান নিরাকার
আল্লা হ্ন আকবর।