১৬. পথের ঈশ্বর - দিলীপ কুমার খাটুয়া

25th January 2021 8:00 pm কবিতা প্রতিযোগিতা
১৬. পথের ঈশ্বর  - দিলীপ কুমার খাটুয়া


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য প্রতিযোগিতা ২০২১ 

*** বিভাগ -- কবিতা - ১৬ 

* পথের ঈশ্বর *

- দিলীপ কুমার খাটুয়া (চন্দ্রকোনারোড)

 

নোনাধরা গর্ভগৃহে খসে পলস্তারা

ঘুণধরা সিংহাসন, স্যাঁতসেঁতে মেঝে।

রাজকীয় ভোগ নয় খুদের নৈবেদ্য,

ভক্তপ্রাণ ভগবান অল্পতেই খুশি।

সাঁঝে সেথা সৎসঙ্গ সততার পাঠ,

সর্বধর্ম সমন্বয়ে নির্মল সমাজ।

পশ্চিম দিগন্ত জুড়ে উন্নয়ন ঝড়,

স্বদেশপ্রেমীর হাতে উন্মুক্ত খঞ্জর।

রাজসূয় ঘোড়া ছুটে রক্ত মাখা খুরে,

দম্ভের দেবতা বসে সোনার মন্দিরে।

চন্দন ধূপের খাপে নেশার পুরিয়া,

ধর্মোন্মত্ত মানবতা ছড়ায় বিদ্বেষ।

বাঘ হওয়ার স্বপ্নে বিভোর মুষিক

মহাশক্তি সাধনায় বলি মেহনতী।

ধর্মকুণ্ডে আত্মাহুতি মূঢ় জনতার

তপের প্রসাদ লুটে ফকির মালিক।

সস্তা চাদর চপ্পল ধোঁকাধারী সাজ,

সনির্ভর পথে দেশ ভিটেমাটি বেচে ।

সর্বনাশা মহামারী বন্ধ কারবার,

কর্মী পিপিলিকা সারি ছুটে পথঘাটে।

সীমা পারে লালঝড় ঝরে তাজা প্রাণ

কুমিরের চোখে জল শহীদ তর্পণে।

দিশেহারা সাধুবাবা দুষে দেবতায়,

সংকট মোচনে দেশ ঝাঁঝর বাজায়।

গণক্ষোভে বাঁকা পথ বিভেদের কাঁটা

নতুন পাল্লায় মাপ নাগরিক বিধি।

দুর্নীতির গর্তে পড়ে হিতৈষী খোঁড়ায়

বুদ্ধিজীবী কাকাতুয়া রূপোর খাঁচায়।

ঈশ্বর দাঁড়িয়ে পথে ডাকছে তোমায়,

ভেদাভেদ ভূলে নামো জীবন রক্ষায়।





Others News

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য সম্মান ২০২১ 

**** কবিতা -- ২৫ 

প্রতিযোগিতা

তপন  মুখার্জী

 

অনেকেরই অজানা

কেউই মনে রাখেনা,

অভিজাত শ্রেণীর

আক্রমণের মুখে,

শিশুরাও অপমান

করেছে তাঁর সম্মুখে,

তায়েফ শহরে তাঁর

অভিজ্ঞতার কথা,

হজরত মহম্মদের

ধর্ম প্রচার গাঁথা।

শহরের নানা প্রান্তে

হলেন হেনস্থা,

হল যে পাথর ছুঁড়ে

মারার অবস্থা,

প্রভুর নির্দেশে পরে

আশ্রয় পেলেন,

এক খ্রিস্টান কুটিরে

ধীরে সুস্থও হলেন,

ফিরে ধর্ম প্রচার

পরে শুরু করলেন।

নবী লোক জুটিয়ে

চাননি কারো ক্ষতি,

তায়েফ বাসীর জন্য

প্রার্থনায় দেন মতি,

ভুলে যান অবিচার

তাঁর প্রতি অত্যাচার,

অভিসম্পাত দিতেও

করেন অস্বীকার,

বোঝান নিরাকার

আল্লা হ্ন আকবর।