১৪. রক্তকরবী --- অমিত ঘোষ

24th January 2021 7:03 pm কবিতা প্রতিযোগিতা
১৪. রক্তকরবী --- অমিত ঘোষ


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য প্রতিযোগিতা ২০২১

**** বিভাগ --- কবিতা - ১৪ 

 à¦°à¦•্তকরবী

আমিত à¦˜à§‹à¦· 

 

আকাশের সৌন্দর্যে ঘন মেঘের খেলা,

রবির হাসির সোনালী আভা‌।

রঙীন প্রাকৃতিক বৈচিত্র্যের টানে

কবি কল্পনায় সৌন্দর্যের অনুভূতি।

অস্তিত্ব লড়াইয়ের জঙ্গলে

পশুরা বেড়ায় চড়ে।

নির্মলতার ইন্দ্রপুরীতে শোনা যায়

মানুষের কলতান।

তাদের ধারালো মুখ ও রক্তাক্ত চোখে ভাসে

স্বপ্নময়তার মুখোশ।

যান্ত্রিক ছন্দবদ্ধতায়

প্রকৃতি শাসনের নেশায়

আভিজাত্যের মোড়ক

উন্নত প্রাণী সভ্যতার নৃতাত্ত্বিক ইতিহাস।





Others News

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য সম্মান ২০২১ 

**** কবিতা -- ২৫ 

প্রতিযোগিতা

তপন  মুখার্জী

 

অনেকেরই অজানা

কেউই মনে রাখেনা,

অভিজাত শ্রেণীর

আক্রমণের মুখে,

শিশুরাও অপমান

করেছে তাঁর সম্মুখে,

তায়েফ শহরে তাঁর

অভিজ্ঞতার কথা,

হজরত মহম্মদের

ধর্ম প্রচার গাঁথা।

শহরের নানা প্রান্তে

হলেন হেনস্থা,

হল যে পাথর ছুঁড়ে

মারার অবস্থা,

প্রভুর নির্দেশে পরে

আশ্রয় পেলেন,

এক খ্রিস্টান কুটিরে

ধীরে সুস্থও হলেন,

ফিরে ধর্ম প্রচার

পরে শুরু করলেন।

নবী লোক জুটিয়ে

চাননি কারো ক্ষতি,

তায়েফ বাসীর জন্য

প্রার্থনায় দেন মতি,

ভুলে যান অবিচার

তাঁর প্রতি অত্যাচার,

অভিসম্পাত দিতেও

করেন অস্বীকার,

বোঝান নিরাকার

আল্লা হ্ন আকবর।