১২ ভ্রমণের ঘোড়া --- রবীন বসু

23rd January 2021 11:57 am কবিতা প্রতিযোগিতা
১২ ভ্রমণের ঘোড়া ---  রবীন বসু


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য সম্মান - ২০২১ 

*** কবিতা -- ১২ 

ভ্রমণের ঘোড়া

রবীন বসু

 

এত ক্ষয় নিয়ে প্রাচীনমুদ্রার মত জেগে থাকি রোজ।

 

দেড়খানা বিস্কুট আর এককাপ বাদামি চা

আমাকে অনন্তের পথ দেখায় ;

ঝিকিমিকি তারা, উদ্ভাসিত অন্ধকার

নৈকট্যের ফাঁক গলে অন্য গ্যালাক্সির দিকে

চলে যাওয়া এই যে আমার সকাল বড় মায়াময়।

 

দৃশ্যের গভীরে জ্বলে ওঠে আলো

স্মৃতিকণা, টুকরো সম্পর্ক, বিরহের অধীরতা

সব আজ ভ্রমণের ঘোড়ায় চেপে বসবে ;

ঘাড় হেলিয়ে গতির লাগাম টেনে আমি তাতে

হ্রেষা দেব, উত্তেজনার পারদ…

 

রহস্য গাঢ় হবে, নিভৃতের টান

আলেয়া-বিভ্রম নিয়ে হেঁটে যাবে নিশ্চিত আগ্রহ ;

পিপাসা জলের কাছে, জল ধরে মরীচিকা

অঞ্জলি নির্ভুল না, শূন্যতায় ঝুলে আছে

আমাদের যাবতীয় শোক ও সন্তাপ। তবুও 

 

ঘাম ক্লান্তি অন্বেষণ ছুঁয়ে ছুঁয়ে জেগে থাকবে ভ্রমণ।





Others News

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য সম্মান ২০২১ 

**** কবিতা -- ২৫ 

প্রতিযোগিতা

তপন  মুখার্জী

 

অনেকেরই অজানা

কেউই মনে রাখেনা,

অভিজাত শ্রেণীর

আক্রমণের মুখে,

শিশুরাও অপমান

করেছে তাঁর সম্মুখে,

তায়েফ শহরে তাঁর

অভিজ্ঞতার কথা,

হজরত মহম্মদের

ধর্ম প্রচার গাঁথা।

শহরের নানা প্রান্তে

হলেন হেনস্থা,

হল যে পাথর ছুঁড়ে

মারার অবস্থা,

প্রভুর নির্দেশে পরে

আশ্রয় পেলেন,

এক খ্রিস্টান কুটিরে

ধীরে সুস্থও হলেন,

ফিরে ধর্ম প্রচার

পরে শুরু করলেন।

নবী লোক জুটিয়ে

চাননি কারো ক্ষতি,

তায়েফ বাসীর জন্য

প্রার্থনায় দেন মতি,

ভুলে যান অবিচার

তাঁর প্রতি অত্যাচার,

অভিসম্পাত দিতেও

করেন অস্বীকার,

বোঝান নিরাকার

আল্লা হ্ন আকবর।