১০. অনন্তনাথ জেগে আছেন ---স্নেহাশিস মুখোপাধ‍্যায়

22nd January 2021 8:21 pm কবিতা প্রতিযোগিতা
১০. অনন্তনাথ জেগে আছেন ---স্নেহাশিস  মুখোপাধ‍্যায়


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য প্রতিযোগিতা ২০২১ 

***কবিতা -- ১০ 

অনন্তনাথ জেগে আছেন

স্নেহাশিস  মুখোপাধ‍্যায়

 

অনন্তনাথ জেগে আছেন...

জিভের ডগায় নাভি।

তৃষ্ণা মরে রাতকামড়ে

কোমরবিছায় চাবি।

চাবি খোলেন অনন্তনাথ -

অনন্ত খাদ্য – আরো ওপরে

জ্বলছে, সাদা হিমালয়ের আলো।

মধু - মৌচাকে ভরা; অলি-কলিরা জাগে।

অনন্তনাথ মাথার সর্প খুলে রাখেন আগে।

সাপের নাকে আকন্দ ফুল গন্ধ এনে দেয়।

অনন্তনাথ, উমার পাশে সাপটা জেগে ঘুমায়।

ওঠো ওঠো পাথর, তোমার পদ্মকোরক তোলো।

বুকের ওপর সাদা বরফ সরিয়ে দুঃখ ভোলো।

আয় বৃক্ষ, আয় চণ্ডাল, আয় মেঘের সমাজ।

শস্যে, তৃণে বসুন্ধরার পদ্য করো রেওয়াজ।

আয় বৃষ্টি, উদোম শ্রমের মানবসমাজ আয়...

 

সাঁকোর নিচে জলের তোরণ মণ্ডলাকার প্রায়!

সব ঘুমাবে সকাল হলে, রাতে জাগেন সাপ...

 

খাপে খাপ –

পল্টুর বাপ –

অনন্ত এক ঝাঁপ...





Others News

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য সম্মান ২০২১ 

**** কবিতা -- ২৫ 

প্রতিযোগিতা

তপন  মুখার্জী

 

অনেকেরই অজানা

কেউই মনে রাখেনা,

অভিজাত শ্রেণীর

আক্রমণের মুখে,

শিশুরাও অপমান

করেছে তাঁর সম্মুখে,

তায়েফ শহরে তাঁর

অভিজ্ঞতার কথা,

হজরত মহম্মদের

ধর্ম প্রচার গাঁথা।

শহরের নানা প্রান্তে

হলেন হেনস্থা,

হল যে পাথর ছুঁড়ে

মারার অবস্থা,

প্রভুর নির্দেশে পরে

আশ্রয় পেলেন,

এক খ্রিস্টান কুটিরে

ধীরে সুস্থও হলেন,

ফিরে ধর্ম প্রচার

পরে শুরু করলেন।

নবী লোক জুটিয়ে

চাননি কারো ক্ষতি,

তায়েফ বাসীর জন্য

প্রার্থনায় দেন মতি,

ভুলে যান অবিচার

তাঁর প্রতি অত্যাচার,

অভিসম্পাত দিতেও

করেন অস্বীকার,

বোঝান নিরাকার

আল্লা হ্ন আকবর।