০৯. সিনিয়র সিটিজেন ---প্রবোধ চন্দ্র দাস

22nd January 2021 8:04 pm কবিতা প্রতিযোগিতা
০৯. সিনিয়র সিটিজেন ---প্রবোধ চন্দ্র দাস


 লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য প্রতিযোগিতা  ২০২১ 

***কবিতা -- ০৯ 

“সিনিয়র সিটিজেন”

প্রবোধ চন্দ্র দাস,

বাঁচার আসল বয়স তো ষাট
বুড়োতেই আসল ঠাঁট-বাট।
না আছে ছোটবেলার হোমওয়র্ক
না সেই যুবা বয়সের  সংঘর্ষ।
চল্লিশার  পরোশানি  নেই
দিন-রাতের ফন্দি-ফিকিরও নেই।
না আছে স্কুলের তাড়াতাড়ি
না অফিসে বসের  তড়িঘড়ি।
দিতে হয়না বাসের কোন লাইন
নেই ভিড়ভাট্টায় ট্রাফিকের ফাইন।

বাঁচার আসল বয়স তো ষাট
বুড়োতেই আসল ঠাঁট-বাট।
সকালে  রামদেবের  ব্যায়াম
দিনে খোলা রোদে যোগাসন।
বন্ধুদের সাথে  রাজনীতি চর্চা
আর চায়ের দোকানে শোর মাচা।
ঘরে কেউ তো  আর  ডাঁটে না
বৌ-এর কারসাজিও টিকে না।
নাতি-নাতনীদের সঙ্গে গল্প খাসা
আর ছেলে-বউ  এর ভালোবাসা।

বাঁচার আসল বয়স তো ষাট
বুড়োতেই আসল ঠাঁট-বাট।
স্কুলের সেই ডিসিপ্লিন মানবো ?
না অফিস পালানোর সতর্কতা।
সসন্মানে বুক  উচু  করে  চলা
আজাদ থেকে কাউকে কিছু বলা।
ছোটদের জন্য আশীর্বাদ সহায়
সব দোঁয়া ও উপচে পড়ে যায় ।
ঘরে-বাইরে শ্রদ্ধানত মাথা দেখায়
খোলা হাওয়ায় হাঁসির ঢাক বেজে যায়।
                    ——





Others News

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য সম্মান ২০২১ 

**** কবিতা -- ২৫ 

প্রতিযোগিতা

তপন  মুখার্জী

 

অনেকেরই অজানা

কেউই মনে রাখেনা,

অভিজাত শ্রেণীর

আক্রমণের মুখে,

শিশুরাও অপমান

করেছে তাঁর সম্মুখে,

তায়েফ শহরে তাঁর

অভিজ্ঞতার কথা,

হজরত মহম্মদের

ধর্ম প্রচার গাঁথা।

শহরের নানা প্রান্তে

হলেন হেনস্থা,

হল যে পাথর ছুঁড়ে

মারার অবস্থা,

প্রভুর নির্দেশে পরে

আশ্রয় পেলেন,

এক খ্রিস্টান কুটিরে

ধীরে সুস্থও হলেন,

ফিরে ধর্ম প্রচার

পরে শুরু করলেন।

নবী লোক জুটিয়ে

চাননি কারো ক্ষতি,

তায়েফ বাসীর জন্য

প্রার্থনায় দেন মতি,

ভুলে যান অবিচার

তাঁর প্রতি অত্যাচার,

অভিসম্পাত দিতেও

করেন অস্বীকার,

বোঝান নিরাকার

আল্লা হ্ন আকবর।