০৮. ড্রয়ার --- রোনক বন্দ্যোপাধ্যায়

22nd January 2021 5:00 pm কবিতা প্রতিযোগিতা
০৮. ড্রয়ার --- রোনক বন্দ্যোপাধ্যায়


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য প্রতিযোগিতা ২০২১ 

****কবিতা - ০৮

ড্রয়ার

  রোনক বন্দ্যোপাধ্যায়

 

মানুষের মনের চেয়ে উর্বর কোনো জমি নেই

রবি শস্য,খারিফ শস্য,জায়িদ শস্য নিয়মমাফিক প্রতিপালিত হয়

করিডোরে এসে বসে শালিক,চড়াই,বাবুই

টবের মাটিতে ফোটে জুঁই ডালিয়া কামিনী ফুল

আর কিছু রক্তমাংসের কবিতা সারি বেয়ে সাজানো থাকে

 

দীর্ঘদিন অব্যবহৃত কাঠের মাস্তুলে যেভাবে ঘুণ ধরে

প্রাত্যহিক রুটিনে হৃদয়ে মরচে পড়ে যায়

টান অনুভব করলে ড্রয়ার যেভাবে উন্মুক্ত হয়

মনের মিল ঘটলে পরস্পরের মধ্যে কুশলবিনিময় ঘটে

 

ডাইরি,কলম,প্রিয় মানুষের উপহার সযত্নে সাজানো থাকে ড্রয়ারজুড়ে

আত্মরক্ষার জন্য কখনো কখনো একটা রিভলভার‌ও রাখা থাকে

ট্রিগারে চাপ দিয়ে গুলি বেরোনোর সময় পিছন দিকে যে ধাক্কা দেয়

 

ফাঁসিকাঠে ঝোলানোর সময়ে আইনের চোখেও অল্প জল জমে

কালো কাপড় দিয়ে ঢাকা থাকায় 

                                  প্রকাশ্যে আসে না।





Others News

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য সম্মান ২০২১ 

**** কবিতা -- ২৫ 

প্রতিযোগিতা

তপন  মুখার্জী

 

অনেকেরই অজানা

কেউই মনে রাখেনা,

অভিজাত শ্রেণীর

আক্রমণের মুখে,

শিশুরাও অপমান

করেছে তাঁর সম্মুখে,

তায়েফ শহরে তাঁর

অভিজ্ঞতার কথা,

হজরত মহম্মদের

ধর্ম প্রচার গাঁথা।

শহরের নানা প্রান্তে

হলেন হেনস্থা,

হল যে পাথর ছুঁড়ে

মারার অবস্থা,

প্রভুর নির্দেশে পরে

আশ্রয় পেলেন,

এক খ্রিস্টান কুটিরে

ধীরে সুস্থও হলেন,

ফিরে ধর্ম প্রচার

পরে শুরু করলেন।

নবী লোক জুটিয়ে

চাননি কারো ক্ষতি,

তায়েফ বাসীর জন্য

প্রার্থনায় দেন মতি,

ভুলে যান অবিচার

তাঁর প্রতি অত্যাচার,

অভিসম্পাত দিতেও

করেন অস্বীকার,

বোঝান নিরাকার

আল্লা হ্ন আকবর।