০৭. শুধু ছবি --- ক্ষুদিরাম নস্কর

22nd January 2021 4:44 pm কবিতা প্রতিযোগিতা
০৭. শুধু ছবি --- ক্ষুদিরাম নস্কর


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য প্রতিযোগিতা ২০২১ 

**** কবিতা -- ০৭ 

শুধু ছবি

ক্ষুদিরাম নস্কর

 

তুমি অরন্যের মত নির্জন,

না বৃষ্টির মত কলশ্বরা?

সংগীতের মত শান্ত,

না নদীর মত উচ্ছলা?

জ্যোৎস্নার মত মায়াবী,

না হরিণীর মত চঞ্চলা?

কিছু না বোঝার আগে

দাঁড়ি ,কমায়, থমকে দাঁড়াই যেই।

দেখি দুর্বোধ্য কবিতার মত তুমি,

ছবি ছাড়া কিছু নেই।





Others News

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য সম্মান ২০২১ 

**** কবিতা -- ২৫ 

প্রতিযোগিতা

তপন  মুখার্জী

 

অনেকেরই অজানা

কেউই মনে রাখেনা,

অভিজাত শ্রেণীর

আক্রমণের মুখে,

শিশুরাও অপমান

করেছে তাঁর সম্মুখে,

তায়েফ শহরে তাঁর

অভিজ্ঞতার কথা,

হজরত মহম্মদের

ধর্ম প্রচার গাঁথা।

শহরের নানা প্রান্তে

হলেন হেনস্থা,

হল যে পাথর ছুঁড়ে

মারার অবস্থা,

প্রভুর নির্দেশে পরে

আশ্রয় পেলেন,

এক খ্রিস্টান কুটিরে

ধীরে সুস্থও হলেন,

ফিরে ধর্ম প্রচার

পরে শুরু করলেন।

নবী লোক জুটিয়ে

চাননি কারো ক্ষতি,

তায়েফ বাসীর জন্য

প্রার্থনায় দেন মতি,

ভুলে যান অবিচার

তাঁর প্রতি অত্যাচার,

অভিসম্পাত দিতেও

করেন অস্বীকার,

বোঝান নিরাকার

আল্লা হ্ন আকবর।