০৫. মানবধর্ম -- উত্তম দাস

22nd January 2021 4:24 pm কবিতা প্রতিযোগিতা
০৫. মানবধর্ম --  উত্তম দাস


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য প্রতিযোগিতা ২০২১

***কবিতা - ০৫ 

মানবধর্ম

-- উত্তম দাস

 

মানবতার চেয়ে শ্রেষ্ঠ ধর্ম

নেইকো আর বিশ্বে।

মানবতাবাদে যারা অবিশ্বাসী

তারাই অশান্তির শীর্ষে।

 

আরাধনা কিংবা আজান

এটাই আসল কথা নয়।

আচার বিচার হতেও শ্রেষ্ঠ

যাদের কর্ম প্রেমময়।

 

মানুষ ঠকিয়ে ধর্ম পালন

যাদের নেশা।

কাফের তারা নরাধম তারা

পূরণ হয় না তাদের আশা।

 

ধর্ম কিংবা বর্ন নিয়ে

যাদের মাথা ব্যাথা।

তারাই সমাজের শ্রেষ্ঠ কীট

জীবন তাদের বৃথা।

 

ভাবের ঘরে ধর্ম পালন

করছে যে যার মতো করে।

মানুষ মানুষকে ছোটো করছে

পড়ে মিথ্যা ধর্মের ঘোরে।

 

কেন করছি বিরোধ ?

হবে শেষ যাত্রা।

অন্ধকারে প্রদীপ জ্বাললে

পাবে নতুন মাত্রা।

ধর্মের নামে মৃত্যু খেলা

ছাড়বে মানুষ যেদিন।

জনে জনে গড়বে মৈত্রী

বিশ্বসংসার ধন্য হবে সেদিন।





Others News

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য সম্মান ২০২১ 

**** কবিতা -- ২৫ 

প্রতিযোগিতা

তপন  মুখার্জী

 

অনেকেরই অজানা

কেউই মনে রাখেনা,

অভিজাত শ্রেণীর

আক্রমণের মুখে,

শিশুরাও অপমান

করেছে তাঁর সম্মুখে,

তায়েফ শহরে তাঁর

অভিজ্ঞতার কথা,

হজরত মহম্মদের

ধর্ম প্রচার গাঁথা।

শহরের নানা প্রান্তে

হলেন হেনস্থা,

হল যে পাথর ছুঁড়ে

মারার অবস্থা,

প্রভুর নির্দেশে পরে

আশ্রয় পেলেন,

এক খ্রিস্টান কুটিরে

ধীরে সুস্থও হলেন,

ফিরে ধর্ম প্রচার

পরে শুরু করলেন।

নবী লোক জুটিয়ে

চাননি কারো ক্ষতি,

তায়েফ বাসীর জন্য

প্রার্থনায় দেন মতি,

ভুলে যান অবিচার

তাঁর প্রতি অত্যাচার,

অভিসম্পাত দিতেও

করেন অস্বীকার,

বোঝান নিরাকার

আল্লা হ্ন আকবর।