০৩. বিদ্রোহের গান -- শেখ রমজান আলী,

21st January 2021 8:37 pm কবিতা প্রতিযোগিতা
০৩. বিদ্রোহের গান -- শেখ রমজান আলী,


লোককবি এনামুল আলী খান স্মৃতি সাহিত্য সন্মান ২০২১,

***** কবিতা - ০৩ 

"বিদ্রোহের গান"

শেখ রমজান আলী,

 

পায়ে পায়ে আজ উঠুক ঝড়

রাস্তা ঘাটে রাজপথে।

উঠুক ঝড় রাজার মনে,

উঠুক ঝড় সিংহাসনে

কেঁপে উঠুক রাষ্ট্রবল।

 

যাদের ঘামে মাটি ভেজে

পৌষ আশ্বিন মাঘে।

যাদের লাঙ্গলে কাদামাটি মেখে

রোজ ভারতবর্ষ জাগে।

ওরে রাষ্ট্র তুই বল?

রুখবে তাদের কেমন করে

তোর জলকামানের জল।

 

ফসল প্রসবের যন্ত্রনা আছে

যেই কৃষকের বুকে

ভয় কি সে পায়?রাষ্ট্রের বন্দুকে

নগ্নপায়ের লেগেছে জোয়ার

অধিকার ছিনিয়ে নেওয়ার।

শোষণের ভাঙতে শিকল

বজ্রকণ্ঠে আওয়াজ তোল্।

 

হাঁক রে হাঁক আরো জোরে হাঁক

এখনো যারা ঘুমিয়ে,তাদেরও ডাক।

আয় উড়িয়ে রক্ত নিশান লাল

এখন বিদ্রোহের দিনকাল।

অন্ধকারটা বাড়ছে ভীষণ

এবার সূর্যের মশাল জ্বাল।

আজ কাস্তেটাকেই অস্ত্র করে

এগিয়ে চল এগিয়ে চল এগিয়ে চল।





Others News

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য সম্মান ২০২১ 

**** কবিতা -- ২৫ 

প্রতিযোগিতা

তপন  মুখার্জী

 

অনেকেরই অজানা

কেউই মনে রাখেনা,

অভিজাত শ্রেণীর

আক্রমণের মুখে,

শিশুরাও অপমান

করেছে তাঁর সম্মুখে,

তায়েফ শহরে তাঁর

অভিজ্ঞতার কথা,

হজরত মহম্মদের

ধর্ম প্রচার গাঁথা।

শহরের নানা প্রান্তে

হলেন হেনস্থা,

হল যে পাথর ছুঁড়ে

মারার অবস্থা,

প্রভুর নির্দেশে পরে

আশ্রয় পেলেন,

এক খ্রিস্টান কুটিরে

ধীরে সুস্থও হলেন,

ফিরে ধর্ম প্রচার

পরে শুরু করলেন।

নবী লোক জুটিয়ে

চাননি কারো ক্ষতি,

তায়েফ বাসীর জন্য

প্রার্থনায় দেন মতি,

ভুলে যান অবিচার

তাঁর প্রতি অত্যাচার,

অভিসম্পাত দিতেও

করেন অস্বীকার,

বোঝান নিরাকার

আল্লা হ্ন আকবর।