*শীতের আগমন* -- তারিফ আলম

21st January 2021 7:44 pm কবিতা
*শীতের আগমন* -- তারিফ আলম


 

*শীতের আগমন*

-- তারিফ আলম

------------------

ফুলে ফুলে ভরা বন

গুন গুন করে মন

কুয়াশার হিমেল পরশে

হল শীতের আগমন ।

এসো আজ শূন্য থেকে শুরু করি

সুখ স্বপ্নে আকাশ ভরি

দুঃখ কে সরিয়ে দূরে

আনন্দকে আঁকড়ে ধরি ।

হোক না তোমার আমার দূরত্ব

আকাশ তো এক , বাতাসও তো এক

পায়ের তলায় একই তো মাটি ,

ভালোবাসা সোনা নয় , হিরে নয়

জলের মত একদম খাঁটি ।

 





Others News

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি


জননী জন্মভূমি মা

লেখা- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

 

কোথায় ডাকে দোয়াল শ্যামা

    পাপিয়া গাছে গাছে ?

মিষ্টি মধুর স্বরে কুহুর

   কোথায় ভরে আছে ?

সে যে আমার মা জননী

    জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

  নাইরে তুলনা ।

 

কোথায় এমন রাখাল বালক

  বাজায় বাঁশি মাঠে ?

ক্লান্ত পথিক , শান্তি পায়ে

  এমন ছায়া পথে ।

সে যে আমার মা জননী

   জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

   নেইরে তুলনা ।