সুনাগরিক ---নিতাই মৃধা।

16th October 2020 6:45 pm কবিতা
সুনাগরিক ---নিতাই মৃধা।


সুনাগরিক

 à¦¨à¦¿à¦¤à¦¾à¦‡ মৃধা

*****************

কবে সুনাগরিক হব!

স্বাধীনতার তেহাত্তর বছরে পা রেখেও সুনাগরিক হতে পারলাম না!

যেদিন আমরা সুনাগরিক হব

সেদিন গণতন্ত্রের পবিত্র মন্দির আর,

নির্বাচনে রক্তাক্ত হবে না।

গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সময় নজরদারির প্রয়োজন হবে না।

শাসক‌ ও বিরোধী সবার লক্ষ্য-ই যদি

মানুষের মঙ্গল সাধন,

তবে বিভেদ কেন,লড়াই কেন?

মানুষ তার পছন্দ মত দলকে

নির্বাচিত করবে,এটাই তো গণতন্ত্র!

সবাই সুনাগরিক হলে

জুলুমের প্রয়োজন হবে না।

আসবে কবে সেই শুভ দিন!





Others News

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি


জননী জন্মভূমি মা

লেখা- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

 

কোথায় ডাকে দোয়াল শ্যামা

    পাপিয়া গাছে গাছে ?

মিষ্টি মধুর স্বরে কুহুর

   কোথায় ভরে আছে ?

সে যে আমার মা জননী

    জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

  নাইরে তুলনা ।

 

কোথায় এমন রাখাল বালক

  বাজায় বাঁশি মাঠে ?

ক্লান্ত পথিক , শান্তি পায়ে

  এমন ছায়া পথে ।

সে যে আমার মা জননী

   জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

   নেইরে তুলনা ।