চলো--- নিখিলেশ চক্রবর্তী

15th October 2020 12:32 pm কবিতা
 চলো--- নিখিলেশ চক্রবর্তী


চলো

নিখিলেশ চক্রবর্তী

******************

চলো ঘুরে আসি জীবনের বাঁকে

মৃত্যু যেখানে দূরে ,

চাঁদের সুরভি জ্যোৎস্নার ঝাঁকে

রাতেরে রেখেছে মুড়ে ;

জনমের যত ভালো কাজগুলি

যেখানে দিয়েছে ধরা ,

অপরাজিতার শিশুফুল মিলি

বানায়ে মনের ছড়া ।

সেখানেই চলো চুপি চুপি যাই

মনের দুয়ার খুলে ,

পাখিদের সাথে মেলা গান গাই

ঝর্ণার উপকূলে ;

চলো সেইখানে মানবিকতায়

অটুট পাহাড় গড়ি ,

যেথা সুশীতল সু-ভালোবাসায়

নদীরা ভাসায় তরী ।

চলো যাই সেথা ফলাই ফসল

ক্ষুধাহীন ধরা রচি ,

জীবনের ফুলে শান্তি সচল

স্নেহের আঁচলে বসি ;

চলো পৃথিবীকে প্রেম দিয়ে এঁকে

জ্ঞানের হৃদয়ে জুড়ি ,

বাতাসের গায়ে হাসি-কথা লিখে

রংধনু দিই ছুড়ি ।

======

(বিষ্ণুপুর , বাঁকুড়া * ভারত )





Others News

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি


জননী জন্মভূমি মা

লেখা- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

 

কোথায় ডাকে দোয়াল শ্যামা

    পাপিয়া গাছে গাছে ?

মিষ্টি মধুর স্বরে কুহুর

   কোথায় ভরে আছে ?

সে যে আমার মা জননী

    জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

  নাইরে তুলনা ।

 

কোথায় এমন রাখাল বালক

  বাজায় বাঁশি মাঠে ?

ক্লান্ত পথিক , শান্তি পায়ে

  এমন ছায়া পথে ।

সে যে আমার মা জননী

   জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

   নেইরে তুলনা ।