ও মেয়ে তুই --- বিকাশকলি পোল্যে

13th October 2020 5:46 pm কবিতা
ও মেয়ে তুই --- বিকাশকলি পোল্যে


ও মেয়ে তুই

বিকাশকলি পোল্যে

*****************

ও মেয়ে তোর নাম বলবি

কোথায় তুই থাকিস

লজ্জাবতী লতার মতো

মুখ লুকিয়ে রাখিস ।

ও মেয়ে তুই ধরলি কবে

ফ্রক ছেড়ে নীল শাড়ি

কেমন করে উঠিল হয়ে

ভালোবাসার নারী।

ও মেয়ে তুই চুপ কেন রে

বল না কথা বল

আমিই তোর প্রেমিক পুরুষ

আমার সাথে চল ।

চোখ দুটো তার মাটির দিকে

ঘাম জমেছে নাকে

চিবুক ধরে মুখটি তুলে

বলি আমি তাকে।

আমার হাতে হাত রাখবি

চোখটা আমার চোখে

ভয় কি তাতে যা খুশি তাই

বলে বলুক লোকে ।

লোকের কথায় কি আসে যায়

নিজের কথা বল

তোকে নিয়ে ঘর বাঁধব

করিস না আর ছল ।

সে মেয়ে চোখে চোখ রাখল

হাত রাখল হাতে

স্বপ্ন আমার সত্যি হল

আলোকঝরা প্রাতে ।





Others News

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি


জননী জন্মভূমি মা

লেখা- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

 

কোথায় ডাকে দোয়াল শ্যামা

    পাপিয়া গাছে গাছে ?

মিষ্টি মধুর স্বরে কুহুর

   কোথায় ভরে আছে ?

সে যে আমার মা জননী

    জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

  নাইরে তুলনা ।

 

কোথায় এমন রাখাল বালক

  বাজায় বাঁশি মাঠে ?

ক্লান্ত পথিক , শান্তি পায়ে

  এমন ছায়া পথে ।

সে যে আমার মা জননী

   জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

   নেইরে তুলনা ।