:জাগো নারী শক্তি রূপে ---আজাদ সিং

11th October 2020 9:24 am কবিতা
:জাগো নারী শক্তি রূপে ---আজাদ সিং


:জাগো নারী শক্তি রূপে

আজাদ সিং

**************

জাগো হে নারী শক্তি রূপে

দেখাও তব শক্তি,

তোমার শক্তি দেখেই যেনো

সবাই করে ভক্তি৷

দুর্গার রূপে এসো হে নারী

অসুর করো নাশ,

মানব রুপি পশু দলের

রুদ্ধ করো শ্বাস |

এসো হে নারী কালিকা রূপে

রক্ত করো পান,

সমাজে যতো ধর্ষক আছে

তাদের হরো প্রাণ |

জাগো হে দেবী বাণীর রূপে

জালো শিক্ষার আলো,

সমাজ থেকে সরিয়ে দাও

মনের যতো কালো।

জাগো হে নারী লক্ষ্মী রূপে

ঘুচাও অনাটন,

গরীব দুখী মানুষ যতো

তাদের দাও ধন |





Others News

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি


জননী জন্মভূমি মা

লেখা- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

 

কোথায় ডাকে দোয়াল শ্যামা

    পাপিয়া গাছে গাছে ?

মিষ্টি মধুর স্বরে কুহুর

   কোথায় ভরে আছে ?

সে যে আমার মা জননী

    জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

  নাইরে তুলনা ।

 

কোথায় এমন রাখাল বালক

  বাজায় বাঁশি মাঠে ?

ক্লান্ত পথিক , শান্তি পায়ে

  এমন ছায়া পথে ।

সে যে আমার মা জননী

   জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

   নেইরে তুলনা ।