তৃপ্তি ভরায় বুকে ---- রাফিয়া সুলতানা

11th October 2020 9:20 am কবিতা
তৃপ্তি ভরায় বুকে  ---- রাফিয়া সুলতানা


* তৃপ্তি ভরায় বুকে *

---- রাফিয়া সুলতানা

*****************

পৃথিবীর যত মাধুরী জড়ানো

যেন তার দুটি ঠোঁটে,

শতরূপে রঙে গোলাপ পদ্ম

সেখানেই বুঝি ফোটে!

নীলাকাশ যেন তার সে ললাটে

ঢেকে আছে কেশ মেঘে,

কপোলে গোধুলী রক্তিম আভা

প্রণয়ীর আশে জেগে!

দুচোখে উদাসী দৃষ্টি শোভিত

স্বপ্নের সমাবেশে,

চায়লে নয়ন হারায় অসীমে

চন্দ্রলোকের দেশে!

চিবুকে ভাবুক হৃদয় হরণ

চুম্বক খানি স্থিত,

যতবার হেরি ততবার হিয়া

ও রূপে চমৎকৃত!

সুখে দুখে শোকে বিষন্নতায়

ঐ সুন্দর মুখে,

নিয়ত জোগায় আত্মতুষ্টি

তৃপ্তি ভরায় বুকে!





Others News

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি


জননী জন্মভূমি মা

লেখা- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

 

কোথায় ডাকে দোয়াল শ্যামা

    পাপিয়া গাছে গাছে ?

মিষ্টি মধুর স্বরে কুহুর

   কোথায় ভরে আছে ?

সে যে আমার মা জননী

    জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

  নাইরে তুলনা ।

 

কোথায় এমন রাখাল বালক

  বাজায় বাঁশি মাঠে ?

ক্লান্ত পথিক , শান্তি পায়ে

  এমন ছায়া পথে ।

সে যে আমার মা জননী

   জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

   নেইরে তুলনা ।