আমি ধর্ষিতার ভাই - -রঞ্জন কুমার বেরা

10th October 2020 12:56 pm কবিতা
আমি ধর্ষিতার ভাই - -রঞ্জন কুমার বেরা


আমি ধর্ষিতার ভাই

রঞ্জন কুমার বেরা

 

পশুর সঙ্গে তুলনা করো না

পশুরা লজ্জা পাবে,

নরপিশাচও হিংস্রতায়

সহজেই হেরে যাবে।

মনীষা মরেছে ধর্ষিত হয়ে

সাথে ধর্ষিত মানবতা,

অসহায় আজ যত মা বোন

বিপন্ন সভ্যতা।

জাত ধর্মের গন্ডী দিয়ে

যারা করছে প্রতিবাদ,

হয় তারা অসুস্থ নয়

বদ্ধ উন্মাদ।

থাকেনা এদের জাত ধর্ম

সেতো মানুষের জন্য,

এরা হল বিষধর জীব

আদিম অতি বন্য।

বিচারের নামে প্রহসন নয়

দ্রুত শাস্তি চাই,

ধর্ষিতারা আমাদের বোন

আমি তাদের ভাই।





Others News

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি


জননী জন্মভূমি মা

লেখা- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

 

কোথায় ডাকে দোয়াল শ্যামা

    পাপিয়া গাছে গাছে ?

মিষ্টি মধুর স্বরে কুহুর

   কোথায় ভরে আছে ?

সে যে আমার মা জননী

    জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

  নাইরে তুলনা ।

 

কোথায় এমন রাখাল বালক

  বাজায় বাঁশি মাঠে ?

ক্লান্ত পথিক , শান্তি পায়ে

  এমন ছায়া পথে ।

সে যে আমার মা জননী

   জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

   নেইরে তুলনা ।