চেয়ে দেখো -সূর্য মাইতি

10th October 2020 11:31 am কবিতা
চেয়ে দেখো -সূর্য মাইতি


চেয়ে দেখো

কলমে-সূর্য মাইতি

=============

দেখো, ভালো করে চেয়ে দেখো

দেখতে পাচ্ছ ওই আকাশটাকে?

যার নীচে বসবাস তোমার

ঢেউ লাগছে কি তোমার বুকে?

দেখো, তোমার সমতলে চেয়ে দেখো

তোমার পায়ে লেগে থাকা ধূলোরা,

কিছু বলতে চায় তোমাকে।

তাই বাতাসে ঘেসে দিচ্ছে সাড়া।

দেখো,সরলরেখায় চেয়ে দেখো

যত দূর তোমার দৃষ্টি যায়,

দেখতে পাচ্ছ অসহায়ের কান্না?

ওরা হাত বাড়িয়ে ডাকছে তোমায়।

চেয়ে দেখো,চেয়ে দেখো তুমি

ওই প্রান গুলোর দিকে,

অভাবের সাক্ষী হয়ে যে প্রান

আজ হয়ে গেছে বিবর্ণ ফিকে।

চেয়ে দেখো,ওরা কিছু বলছে

ওরা কিছু বলতে চায় তোমায়,

তুমি কি শুনবে না ওদের কথা?

তুমি কি এড়িয়ে যাবে সব দায়?

তুমি মানুষ,সভ্যতার শ্রেষ্ঠ জীব

তুমি মুখ ফিরিও না আর,

অসংখ্য দেহ পড়ে আছে রাস্তায়

ওদের তোমাকে খুব দরকার।

চেয়ে দেখো,যারা গিলে খাচ্ছে সব

ওরা মিথ্যেবাদী,ভক্ত বেশে ভন্ড,

মানুষ কি সত্যিই হয় রে মানুষ?

যদি তার না থাকে মেরুদণ্ড।

চেয়ে দেখো,ওদের ওই করুন দৃষ্টি

ওর নিঃস্ব,সত্যিই ওরা অসহায়,

ওদের পেটে অনেক,অনেক খিদে

ওরা আজ তোমাকেই পাশে চায়।

-------

ভারত, পশ্চিমবঙ্গ





Others News

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি


জননী জন্মভূমি মা

লেখা- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

 

কোথায় ডাকে দোয়াল শ্যামা

    পাপিয়া গাছে গাছে ?

মিষ্টি মধুর স্বরে কুহুর

   কোথায় ভরে আছে ?

সে যে আমার মা জননী

    জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

  নাইরে তুলনা ।

 

কোথায় এমন রাখাল বালক

  বাজায় বাঁশি মাঠে ?

ক্লান্ত পথিক , শান্তি পায়ে

  এমন ছায়া পথে ।

সে যে আমার মা জননী

   জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

   নেইরে তুলনা ।