বহুরুপী রবি

3rd August 2020 7:35 pm কবিতা
বহুরুপী রবি



* বহুরূপী রবি *
--- রাফিয়া সুলতানা 
14.03.20

ভোরবেলা রাঙে রবি  টুকটুকে লালে
ঠিক যেন  টিপ দেওয়া আকাশের ভালে! 

দুপুরে সে সূর্যটা গনগন জ্বলে
চোখ যেন ঝলসায় সেই দাবানলে! 

সাঁঝবেলা মেঘে আঁকা গগনের শোভা 
সাজে রূপ মনোহর সূর্যের প্রভা!

শীতকালে মিঠে রোদ  লাগে যবে দেহে
ভরে ওঠে প্রাণমন যেন তার স্নেহে !

শরতে যে মেঘ সনে খেলে লুকোচুরি 
বর্ষায় অভিমানে লেপে রয় মুড়ি! 

বহুরূপী  রবি যেন সারা দিনমানে
জীবকূল বেঁচে রয় তার অবদানে! 





Others News

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি


জননী জন্মভূমি মা

লেখা- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

 

কোথায় ডাকে দোয়াল শ্যামা

    পাপিয়া গাছে গাছে ?

মিষ্টি মধুর স্বরে কুহুর

   কোথায় ভরে আছে ?

সে যে আমার মা জননী

    জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

  নাইরে তুলনা ।

 

কোথায় এমন রাখাল বালক

  বাজায় বাঁশি মাঠে ?

ক্লান্ত পথিক , শান্তি পায়ে

  এমন ছায়া পথে ।

সে যে আমার মা জননী

   জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

   নেইরে তুলনা ।