মুক্তি চাই --- রোজ বেগম

13th July 2020 9:28 pm কবিতা
মুক্তি চাই --- রোজ বেগম


কবিতা - ১৯

মুক্তি চাই

---রোজ বেগম

উত্তরপ্রদেশের এক শিশু ডাক্তার
নাম তাঁর কাফিল খান
নিজের চেষ্টায় বাঁচিয়েছিলেন যিনি
বহু শিশুর জান ।

তাই না দেখে
রেগে গেলেন মুখ্যমন্ত্রী যোগী
নিজের নামের বদলে
কাফিলের নাম করছে সব রোগী ।

মিথ্যা অপবাদ দিয়ে তাই
ভরল ডাক্তারকে জেলে
কত মায়ের চোখের জল
মুছেছিল যে ছেলে ।

ভালো কাজ যদি অপরাধ হয়
অপরাধী আমরা সবাই
কাফিল খানের মুক্তির জন্য
করতে হবে আমাদের লড়াই ।

 

রোজ বেগম





Others News

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি


জননী জন্মভূমি মা

লেখা- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

 

কোথায় ডাকে দোয়াল শ্যামা

    পাপিয়া গাছে গাছে ?

মিষ্টি মধুর স্বরে কুহুর

   কোথায় ভরে আছে ?

সে যে আমার মা জননী

    জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

  নাইরে তুলনা ।

 

কোথায় এমন রাখাল বালক

  বাজায় বাঁশি মাঠে ?

ক্লান্ত পথিক , শান্তি পায়ে

  এমন ছায়া পথে ।

সে যে আমার মা জননী

   জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

   নেইরে তুলনা ।