গ্রাম্য দীঘি ---হরষিত মজূমদার

5th July 2020 7:30 pm কবিতা
গ্রাম্য দীঘি ---হরষিত মজূমদার


 à¦•বিতা - à§§à§­

"গ্রাম্য দীঘি"
--হরষিত মজূমদার


ফুটিল কমল ফুল ওই দীঘি জলে,
মন্দ ভালোর সংকেতে হৃদয় ও দোলে।
পিপাসু শোষক পোকা পত্র কিনারায়,
পোকা খায় পাতা রস মাছ পোকা খায়।

মাছরাঙ্গা দীঘিপাড়ে উঁচু কোন ডালে,
প্রতি ডুবে ঠোঁটে মাছ শুধু খায় গিলে।
পুকুরের জলে ডুব পানকৌড়ী দেয়,
মহানন্দে মাছ ধরে জল-তলে খায়।

জেলে ভাই জাল নিয়ে পুকুরে তে নামে,
ভোরবেলা ধরে মাছ বেচে দূর গ্রামে।
রুই কাতলা চিতল ভাসমান জলে,
কখনো ডুব সাগরে জলে মাছ খেলে।

পথিক দাঁড়িয়ে পাড়ে বেশ মজা পায়,
হৃদয়ের সব দুঃখ নিমেষে জুড়ায়।
গাঁয়ের বধূরা ঘাটে থালাবাটি মাজে,
কেউ করে কাকস্নান শুভ সব কাজে।

আমি শুধু একা ভাবি মাপি কতো জল,
দিনভর কত কিছু দেখি দীঘি তল।
দীঘির গুরুত্ব জানে গ্রাম্য সর্বজনে,
জীবনে জলের মূল্য সব লোকে মানে।
-------------------------------------------
অক্ষর বৃত্ত, মহাপয়ার = ৮+৬
লেখার স্থান :জনাই,হুগলি।

হরষিত মজূমদার

 





Others News

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি


জননী জন্মভূমি মা

লেখা- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

 

কোথায় ডাকে দোয়াল শ্যামা

    পাপিয়া গাছে গাছে ?

মিষ্টি মধুর স্বরে কুহুর

   কোথায় ভরে আছে ?

সে যে আমার মা জননী

    জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

  নাইরে তুলনা ।

 

কোথায় এমন রাখাল বালক

  বাজায় বাঁশি মাঠে ?

ক্লান্ত পথিক , শান্তি পায়ে

  এমন ছায়া পথে ।

সে যে আমার মা জননী

   জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

   নেইরে তুলনা ।