রূঢ় বাস্তব ---নাজমাতুল লায়লা

4th July 2020 11:28 am কবিতা
 রূঢ় বাস্তব ---নাজমাতুল লায়লা


কবিতা - ১৬

রূঢ় বাস্তব
কলমে - নাজমাতুল লায়লা

 

রিক্ত তিক্ত জীবনে এসেছিলো আলোকছটা
হঠাৎ অমাবস্যার গাঢ় অন্ধকারে ছেয়ে গেলো হৃদ অরণ্য,
ভুলন্ঠিত সমাজে তিক্ততার দহনে অবিরত ওষ্ঠাগত প্রাণ !
যাপিত জীবনে পদাঘাতে প্রতিটা প্রহর,,,
আশার বাণী আজ হতাশায় !
যমুনাবতীর মৌবনে ডুব সাঁতার দিয়ে
দেখি পৃথিবীর রূঢ় বাস্তবতা ;
মৌবনের মাদকতায় যাপিত জীবনে
ভেসে যাই ফেনিল সাগরে l
যেখানে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল সীতাকে ;
দেবতারাও ছাড়েননি সতি বেহুলাকে
ছিন্ন খঞ্জনার মতো নেচেছিল ইন্দ্রের সভায় !
স্বার্থান্বেষী পৃথিবীতে বারংবার হেরে যাই রূঢ় বাস্তবতায় ll

 





Others News

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি


জননী জন্মভূমি মা

লেখা- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

 

কোথায় ডাকে দোয়াল শ্যামা

    পাপিয়া গাছে গাছে ?

মিষ্টি মধুর স্বরে কুহুর

   কোথায় ভরে আছে ?

সে যে আমার মা জননী

    জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

  নাইরে তুলনা ।

 

কোথায় এমন রাখাল বালক

  বাজায় বাঁশি মাঠে ?

ক্লান্ত পথিক , শান্তি পায়ে

  এমন ছায়া পথে ।

সে যে আমার মা জননী

   জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

   নেইরে তুলনা ।