অভিপ্রায় --- রফিক উদ্দিন লস্কর

3rd July 2020 7:21 am কবিতা
অভিপ্রায় --- রফিক উদ্দিন লস্কর


কবিতা - ১৪

অভিপ্রায়
-- রফিক উদ্দিন লস্কর

খাঁচায় বন্দী পোষা শেষ ইচ্ছাগুলো
সারি দেওয়া পিপড়েদের পিঠে চড়ে
গন্তব্য খুঁজে ভবিষ্যতের অন্তরালে ।
একটুকু ভালো থাকা চাই...
ক্যাকটাসের গায়ে হাত বুলিয়ে চলা
ক্ষত বিক্ষত রক্তের সখ্যতা ।
ঘোর অন্ধকার, সমাধির ভিতে থাকা
স্বপ্নগুলো পুনরোজ্জীবিত হয়,
অন্ধকার জীবনের গহীন অরণ্য
কতটুকু ফর্সা হয় টর্চের আলোয়।
সব আছে সহ্য ,ক্ষমতা ,অহংকার
শুধু ভালোটুকু বাদ গেছে অভিধানে ।
তুমুল বৃষ্টির শব্দে একটু প্রশান্তি আসে
জীবনের শব্দ কর্ণকুহরে ঢেউ খেলে ,
অন্তরে আর দাগ টানে না বিরহী গাঁথা।
অন্ধকারে কিছু আনন্দের পুনর্জাগরণ
চুপ করে বসে থাকে হৃদয় ,অশ্রু ঝরে ।
অব্যক্ত কথার নীরব নিশিযাপন
কিন্তু ভীষণ ভয় সঞ্চার হয় চোখ খুললে
যখন অদৃষ্ট আপনিতে হেসেখেলে চলে ।

 





Others News

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি


জননী জন্মভূমি মা

লেখা- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

 

কোথায় ডাকে দোয়াল শ্যামা

    পাপিয়া গাছে গাছে ?

মিষ্টি মধুর স্বরে কুহুর

   কোথায় ভরে আছে ?

সে যে আমার মা জননী

    জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

  নাইরে তুলনা ।

 

কোথায় এমন রাখাল বালক

  বাজায় বাঁশি মাঠে ?

ক্লান্ত পথিক , শান্তি পায়ে

  এমন ছায়া পথে ।

সে যে আমার মা জননী

   জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

   নেইরে তুলনা ।