জীবন নদী --আলহাজ উদ্দীন

1st July 2020 12:24 pm কবিতা
জীবন নদী --আলহাজ উদ্দীন


কবিতা- ১৩

"জীবন নদী "
---আলহাজ উদ্দীন

জীবন এক চলতি নদী,
পানি শুন্য হয় যদি,
সেথায় ভাসেনা কোন তরী।
ভরা গাঙ্গে আসে সবাই,
মরা গাঙ্গে কেহ নাই,
বিচ্ছেদ অনল অন্তর দহনে মরি।
,
এ নদীর বারী ধারা
যদি না পরেগো সারা,
শুনি সেথা ভাটিয়ালির তান।
থাকিলে তরঙ্গ মেলা,
কত তরী করে খেলা,
কণ্ঠে তাদের জারি শাড়ি গান ।
,
এ নদীর দুই ধারে,
কতজন খেলা করে,
কাটিয়ে দেয় প্রমোদ বেলা।
সময় ফুরিয়ে গেলে,
সকলেই যায় চলে
নদীরে করি অবহেলা।
,
থাকিতে জল রাশি,
কতজন নামে আসি,
আপনারে করে নেয় সুচি ।
একবার ভাঙিলে পাড়,
শুন্য হয় জলাধার,
থাকেনা আর কারো রুচি।
,
এ নদীর থাকিলে জোয়ার,
আপন হয়ে থাকে সবার,
ভাবেনা কেউ তখন তারে পর।
একবার পড়িলে ভাটি,
পুর্ব কর্ম সবি মাটি,
পরে থাকে শুধুই বালিচর।

 

আলহাজ উদ্দীন





Others News

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

জননী জন্মভূমি মা --- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি


জননী জন্মভূমি মা

লেখা- কবি ডাক্তার মোহাম্মদ দাউদ আলি

 

কোথায় ডাকে দোয়াল শ্যামা

    পাপিয়া গাছে গাছে ?

মিষ্টি মধুর স্বরে কুহুর

   কোথায় ভরে আছে ?

সে যে আমার মা জননী

    জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

  নাইরে তুলনা ।

 

কোথায় এমন রাখাল বালক

  বাজায় বাঁশি মাঠে ?

ক্লান্ত পথিক , শান্তি পায়ে

  এমন ছায়া পথে ।

সে যে আমার মা জননী

   জন্মভূমি মা ।

সবার সেরা জননী আমার

   নেইরে তুলনা ।