পরিযায়ী -- আজিজুল ইসলাম।

30th June 2020 7:44 pm কবিতা
 পরিযায়ী -- আজিজুল ইসলাম।


কবিতা - ১০

 পরিযায়ী

---আজিজুল ইসলাম।

আমি পরিযায়ী আমার
নেইকো কোনো দেশ
প্রয়োজন মিটে গেলেই
হয়ে যায় আমি শেষ।

ঝড় বৃষ্টি মাথায় নিয়ে
তৈরি করি তোমার স্বপ্ন,
যখন তুমি শান্ত থাকো
তখনও আমি ব্যস্ত।

আমি পরিযায়ী আমার
নেইকো তোমার মতো বেশ ,
তবে তোমায় যে মানাবে
ভালো, তা বুঝি কিন্তু বেশ।

দশটা টাকা বেশি দিতে
বেরিয়ে আসে অভাবী তোমার মুখ,
আবার গভীর রাতে ওড়ে টাকা
নেশায় ঘোরে থাকো তুমি বুঁদ।

আমি পরিযায়ী আমার
থাকে না কোন স্বপ্ন,
দুটি অন্নের জন্য হাসতে হাসতে
মুছে ফেলি, ঘামে ঝরা রক্ত।

চন্দ্র সূর্য পালা করে
আসে বারে বার, শুধু রয়ে যায়
আমার বেলায় গভীর অন্ধকার।

আমি পরিযায়ী ভোটেই আমার কদর
ভোট শেষে চেনে না কেউ
যারা হয়েছিল সেদিন আমার আপন।

দেশের এই দুর্দিনেতে
আপন হলো তারা!
দেশের খেয়ে পরদেশে
বাস করলো যারা।

আমি পরিযায়ী, আমার
নিজের হাতে গড়া শহর
দিলো না মোরে ঠাঁই,
শুকনো রুটি রেল লাইনে
পড়ে আছে আজ
নিদারুণ অসহায়।।।

আজিজুল ইসলাম।।।





Others News